এইমাত্র পাওয়া

শিক্ষা বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ পেয়েছেন বোর্ডের উপ পরিচালক (হিসাব ও নিরীক্ষা) নারায়ন চন্দ্র নাথ।

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ্রের সই করা এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়।

একই প্রজ্ঞাপনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মাহবুব হাসানকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকায় বদলি করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.