জামালপুরঃ মাদারগঞ্জে পূর্ব মোসলেমবাদ মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও নিয়মবহির্ভূতভাবে পরিচালনা কমিটির সভাপতি নির্বাচনসহ অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগের পর ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
জানা গেছে, ওই বিদ্যালয়ের জরুরি ক্ষুদ্র মেরামত ও রুটিন মেরামতের জন্য বিগত ২০১৮-১৯ অর্থবছরে ২ লাখ ৪০ হাজার, ২০১৯-২০ অর্থবছরে ২ লাখ ৫০ হাজার এবং ২০২১-২২ অর্থবছরে ২ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ পান। বরাদ্দকৃত মোট ৭ লাখ ৩০ হাজার টাকা কোনো কাজ না করে আত্মসাৎ করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম। আর এ টাকা নিজের ইচ্ছামতো ব্যয় করার সুবিধার্থে রাশেদুল ইসলাম নিয়ম বহির্ভূতভাবে এইচএসসি পাশ অফিস সহকারী আবুল কালাম আজাদকে ম্যানেজিং কমিটির সভাপতি করেছেন।
এছাড়াও বিদ্যালয়ের মাঠে বসানো স্যালোমেশিন থেকে প্রতিবছর ভাড়া নেন ওই শিক্ষক।
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক রাশেদুল ইসলাম বলেন, কারণ দর্শানোর নোটিশ পেলে আমি জবাব দেব। সেটা নিয়ে আপনার এতো মাথাব্যথা কেন?
উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন বলেন, এ ঘটনায় ৭ কর্মদিবসের মধ্যে ওই শিক্ষককে জবাব দিতে বলা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
