এমপিও প্রক্রিয়া চলমান রাখতে এমপিও নীতিমালা ২০১৮ সংশোধন এবং আবেদন প্রক্রিয়ার শুরু করতে নতুন কমিটি আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই করা হবে।
এদিকে এমপিও না পাওয়া প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে চলতি বছর ফের আবেদন নেয়ার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। সে লক্ষ্যে এমপিও নীতিমালা ২০১৮ সংশোধন করার উদ্যোগ নেয়া হয়েছে। আগামী নভেম্বরে প্রথম সপ্তাহ নীতিমালা সংশোধনের জন্য একটি কমিটি গঠন করা হচ্ছে। মন্ত্রণালয় অবশ্য বলছে , সদ্য ঘোষিত এমপিওতে যোগ্য প্রতিষ্ঠানের প্রায় সবাইকে এমপিওভুক্ত করা হয়েছে।
আগামীতে একই নীতিমালার আলোকে এমপিও দেয়া হলে যোগ্য প্রতিষ্ঠানের পাওয়া যাবে না। সেজন্য নীতিমালার এমপিওভুক্তির যোগ্যতা কিছুটা শিথিল হতে পারে। প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতির বয়স ঠিক থাকলেও শিক্ষার্থী, পরীক্ষার্থী এবং পাসের হার কিছুটা কমতে পারে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়াও প্রতিষ্ঠান বিভাজনের স্তর কমানো, প্রত্যেক স্তরের শিক্ষার্থীর সংখ্যা নির্ধারণ, বানান ভুলগুলো ঠিক করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
