শিক্ষাবার্তা ডেস্ক :
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) নির্বাচন-২০১৯ খ্রিস্টাব্দ এর কুমিল্লা অঞ্চলের ‘সভাপতি’ পদে জয়ী হয়েছেন কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সুযোগ্য প্রধান শিক্ষিকা জনাব রোকসানা ফেরদৌস মজুমদার । শুক্রবার (২৫ অক্টোবর) এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
জনাব রোকসানা ফেরদৌস মজুমদার ৩১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমিল্লা জিলা স্কুলের সহকারী শিক্ষক জনাব মো: কামাল উদ্দিন ১৮৭ ভোট পেয়েছেন।
শুক্রবার দিনব্যাপী চাঁদপুর, লক্ষ্মীপুর ও বি-বাড়ীয় জেলার ২৬ টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৫১১ জন শিক্ষক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
