প্রতিবন্ধীদের পাশে বাকৃবি রোটার‌্যাক্ট ক্লাব

তানিউল করিম জীম, বাকৃবি প্রতিনিধি।।
প্রতিবন্ধীদের মুখে হাসি ফুটাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোটার‌্যাক্ট ক্লাব কর্তৃক কমিউনিটি সার্ভিসের অধীনে ‘বন্ধন’ নামক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ শহরের তালতলা নামক জায়গায় সিলভার ক্যাসলের বিপরীতে প্রতিবন্ধীদের আন্তর্জাতিক সংগঠন ‘লার্চে’ ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রতিবন্ধীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে প্রতিবন্ধীদের হাতে তৈরি বিভিন্ন কারুকাজ, ছবি , ব্যাগ, নকশাসহ বিভিন্ন উপকরণ পরিদর্শন করেন সম্মনিত অতিথিরা। এসময় বাকৃবি রোটার‌্যাক্ট ক্লাবের পক্ষ থেকে ২১ জন প্রতিবন্ধীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী ও রাতের খাবার বিতরণ করা হয়।

বাকৃবি রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি রোটা. মো. মোস্তফা কামাল সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যাপক ড. মাসুমা হাবিব, পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফৌজিয়া সুলতানা , বোর্ড মেম্বার, লার্চ অধ্যাপক লীলা রায় , লেফটেন্যান্ট গভর্নর রোটারিয়ান ফারুক খান পাঠান ।

এসময় মাছুমা হাবিব তার বক্তব্যে বলেন, সুখে- দুঃখে আমাদের সবার উচিত প্রতিবন্ধীদের পাশে থাকা। তাদের দিকে সাহায্যেও হাত বাড়িয়ে দিলে তারাও তাদের অর্জিত দক্ষতা ও অভিজ্ঞার মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.