
বিন-ই-আমিন,নলছিটিঃ
ঝালকাঠির নলছিটিতে মাধ্যমিক পর্যায়ের ৫৭টি শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান সরঞ্জাম বিতরণ করেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ও শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু। অদ্য ২৭ অক্টোবর,২০১৯ সকাল সাড়ে ১০ টায় নলছিটি পৌরসভার মিলনায়তনে প্রধান অতিথি থেকে তিনি বিজ্ঞান সরঞ্জাম বিতরণ করেন। নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান’র এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মো. শাহ আলম,সাধারন সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির,ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান,নলছিটি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরমেয়র তছলিম উদ্দিন চৌধুরী,নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভানেত্রী মোর্দেদা লস্কর,মাধ্যমিক শিক্ষা অফিসার মু.আনোয়ার আজিম,ওসি এম শাখাওয়াত হোসেন পিপিএম,সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওয়াহেদুল কবির খান,মুক্তিযুদ্ধা খোন্দকার মজিবুর রহমান সহ আওয়ামী এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন,সভাপতি ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আমিন ও আ’ লীগের উপজেলা প্রচার সম্পাদক মো. জলিলুর রহমান আকন্দ সঞ্চালনায় মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে থেকে বক্তব্য দেন তেতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান ও নলছিটি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আজিম। আরো বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার,পৌরসভার মেয়র তছলিম উদ্দিন চৌধুরী,উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান। প্রধান অতিথির বক্তৃতায় আমির হোসেন আমু বলেন,দেশ আজ শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী মাদরাসা শিক্ষার প্রতিও গুরুত্বারোপ করেছেন। কারিগরি শিক্ষাকে অধিক গুরুত্ব দিচ্ছেন। উন্নত দেশে কারিগরি শিক্ষার হার শতকরা ৬০-৭০ ভাগ। আর আমাদের দেশে মাত্র ১০ ভাগের মতো। সরকার কারিগরি শিক্ষার প্রতি বিশেষ নজর দিচ্ছেন তাই প্রতি উপজেলায় একটি সরকারি কারিগরি স্কুল ও কলেজ স্থাপনের কাজ করছেন। ইকোনমিক জোন স্থাপন করছেন। বিজ্ঞান শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে ছাত্র ছাত্রীদের বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে শিক্ষকদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তোলাতে আহবান জানান। মাল্টিমিডিয়ার মাধ্যমে শ্রেণিকক্ষে পাঠদানও শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণের সুযোগ দিচ্ছেন। উপজেলার ৫৭ টি স্কুল ও মাদ্রাসায় ১১৭ আইটেমের বিজ্ঞান সামগ্রী বিতরণ করেন আমির হোসেন আমু।
শেয়ার করুন এই পোস্ট
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Share on Telegram (Opens in new window) Telegram
- Share on X (Opens in new window) X
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Print (Opens in new window) Print
- Email a link to a friend (Opens in new window) Email
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল