সাইফুল ইসলাম,ভেড়ামারা(কুষ্টিয়া)প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামরা উপজেলা অডিটোরিয়ামে শনিবার দিনব্যাপী ভেড়ামারার ফার্নিচারের উদ্যোগে মরহুম আছাদ আলী মন্ডল ও আইমন নেছার আত্মারমাগফেরাত কামনায় প্রথম পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ও আলোচনা সভা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক পেশ ইমাম আলহাজ্ব হাফেজ আঃ হামিদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মওলানা রফিকুল ইসলাম, মরহুম আছাদ আলী মন্ডল ও আইমন নেছার ছেলে আলহাজ্ব রমজান আলী, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, সহ-সভাপতি আনোয়ার পারভেজ শান্ত প্রমুখ। ভেড়ামারা উপজেলার শতাধিক হাফেজ হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
