ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি শফিকুল ইসলাম।।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কুচেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ নার্গিস আক্তার বানুর অপসারনের দাবিতে বিক্ষোভের মুখে শনিবার বিদ্যালয়টিতে শিক্ষার্থী শূন্য ছিল। বিদ্যালয়টিতে ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীদের মধ্যে একজন শিক্ষার্থীও শ্রেণী কক্ষে উপস্থিত ছিলনা। গত বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যরা বিদ্যালয় মাঠে ওই প্রধান শিক্ষকের অপসারনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে। এতে প্রধান শিক্ষকের স্বামী বিক্ষোভ কারীদের সঙ্গে তর্কে জড়িয়ে গেলে বিক্ষোভ কারীরা ঘটনাস্থলে কিছু সাংবাদিকের সামনে তাকে লাঞ্চিত করে। বিক্ষোভ সমাবেশে উপস্থিত বিক্ষোভ কারীরা বলেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাবেন না বলে ঘোষনা দেন।
পরে বিক্ষোভকারীদের ৭২ জনের স্বাক্ষরিত একটি অভিযোগ পত্র উপজেলা শিক্ষা কমিটির সভাপতি বরাবর দাখিল করে। শনিবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত কোন শিক্ষার্থী উপস্থিত ছিলনা। এ বিষয়ে শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায় জানান, শিক্ষার্থীরা ওই দিনে বিদ্যালয়ে উপস্থিত না থাকার বিষয়টি অবগত হয়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান এই শিক্ষিকার বিরুদ্ধে উপজেলা শিক্ষা কমিটি সহ বিভিন্ন দপ্তরে ২০টির মত অভিযোগ পড়েছে। বর্তমানে তার বিরুদ্ধে ২টি বিভাগীয় মামলা রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
