চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে ৩৫ করাসহ ৪ দফা দাবিতে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় ৩ জন আহত এবং ৭ জন গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার শাহবাগে এ ঘটনা ঘটে।
আন্দোলনকারীরা জানায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে থেকে শাহবাগে মহাসমাবেশে যোগদেন তারা। বিকেল তিনটা থেকে তারা এখানে অবস্থান করে। পরে সোয়া পাঁচটার দিকে পুলিশ তাদের শাহবাগ মোড় ছেড়ে যেতে বলে এবং এক পর্যায়ে লাঠিচার্জ করে। এতে আন্দোলনকারীদের তিনজন গুরুতর আহত হন এবং ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
মুজাম্মেলক হক মিয়াজী বলেন, আমরা অহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু পুলিশ আমাদের উপর হামলা করে। আমরা ২ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি। যদি এর মধ্যে আমাদের গ্রেপ্তারকৃতদের ছাড়া না হয় তাহলে আমাদের আন্দোলন চলমান থাকবে। আগামীকাল থেকে আমরা গণঅনশনে বসব আমরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
