নিউজ ডেস্ক।।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক গ্রুপের হামলায় অন্য গ্রুপের তিন নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গতকাল এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তারা। শিক্ষার্থীরা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবিলম্বে ক্যাম্পাস থেকে বহিস্কারের দাবি জানান।
ক্যাম্পাস সূত্র জানায়, রবিবার রাতে ছাত্রলীগের একপক্ষের নেতা আল সামাদ শান্ত, মাহমুদুল আসাদ তমাল ও আবিদ হাসানের নেতৃত্বে কয়েকজন বাইরে থেকে ক্যাম্পাসে ঢুকে প্রতিপক্ষ তাহামুদ নাবিদ, রুম্মন হোসেন ও মশিউর রাসেলের উপর হামলা করে।
এরপর ক্যাম্পাসে কয়েক দফা হামলা-পাল্টা হামলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম জামান/২১/০২/২৩
শিক্ষাবার্তার পেজে লাইক দিয়ে সাথে থাকুন:
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

