নিজস্ব প্রতিবেদক।।
একাদশ শ্রেণিতে চতুর্থ ধাপে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে চতুর্থ ধাপে ভর্তির আবেদন শুরু হবে। আবেদন গ্রহণ চলবে ৮ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি চতুর্থ ধাপের ফল প্রকাশ করা হবে।
বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষগণের আবেদনের প্রেক্ষিতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে Online- এর মাধ্যমে ভর্তির লক্ষ্যে পুনরায় ৪র্থ (সর্বশেষ) ধাপে আবেদন গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলকে নিম্নোক্ত সময়সূচি অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো।
শিক্ষা বোর্ডসমূহের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd তে প্রদত্ত পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে।
সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের কলেজে বিদ্যমান আসন সংখ্যা দেখে সর্বনিম্ন ০৫ (পাঁচ)টি এবং সর্বোচ্চ ১০ (দশ)টি কলেজে আবেদন করতে হবে।
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ৪র্থ (সর্বশেষ) ধাপে Online- এর মাধ্যমে যে সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে:
১. যে সকল শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা আবেদন করে কোন কলেজে মনোনয়ন পায়নি;
২. যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোন কারণে কলেজে নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি হতে পারেনি কিংবা নিশ্চায়ন করতে পারেনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
