নাজমুল হুদা।।
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে আজ ১ ফেব্রুয়ারী ২০২৩ খ্রি. রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম ভবনে একাদশ শ্রেণির পাঠদানের শুভ উদ্বোধন এবং শিল্পপতি এস এম আবুল হোসেন বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী অধ্যাপক সালমা খাতুন এবং প্রভাষক মোঃ সাইদুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন; প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা, স্মার্ট ফকিরহাটের উদ্যোক্তা এবং ফকিরহাট উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান স্বপন দাশ; উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত অধ্যক্ষ বটু গোপাল দাস।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন দ্বাদশ শ্রেণির ছাত্রী আয়েশা সিদ্দিকা এবং গীতা থেকে পাঠ করেন অনামিকা অধিকারী। এরপর অতিথিদের ফুল দিয়ে বরণ করেন কলেজের শিক্ষার্থীবৃন্দ। অতঃপর দলগত সঙ্গীত পরিবেশনা এবং গোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের আহবায়ক সহকারী অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার দাস। শিক্ষার্থীদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন নবাগত ছাত্র মোঃ পারভেজ এবং দ্বাদশ শ্রেণির ছাত্রী উষ্মে হানি। আগত অতিথিদের মধ্যে বক্তব্য প্রদান করেন – কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী সোনালী ব্যাংক, গৌরম্ভা বাজার শাখার ব্যবস্থাপক শেখ রাসেল আহম্মেদ, শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব সিদ্দিক আলী।

অধ্যক্ষ মহোদয় ছাড়াও উক্ত অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন- সহকারী অধ্যাপক মোঃ হোসাইন সায়েদীন, মোঃ সিরাজুল ইসলাম, উৎপল কুমার দাশ, প্রভাষক উত্তম কুমার দাশ সহ প্রমূখ। অধ্যক্ষ মহোদয় তার বক্তব্যের শুরুতে উপস্থিত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। এরপর তিনি সকল ছাত্রছাত্রীকে শৃঙ্খলা মেনে নিয়মিত ক্লাস করার আহবান জানান এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান। প্রধান অতিথি নবাগত শিক্ষার্থীদের আশীর্বাদ এবং দোয়া প্রদান করে বলেন, অত্র কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে নতুন সভ্যতা সৃষ্টির লক্ষ্যে। তিনি তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন। সভাপতি মহোদয় তার বক্তব্যের শুরুতে নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পড়াশোনায় মনযোগী হওয়ার আহবান জানান। এছাড়াও পড়াশোনা করে কিভাবে কর্মক্ষেত্রে যাওয়া যায় এবং ফুলের মত জীবন গড়া যায় সে বিষয়ে তিনি সঠিক দিকনির্দেশনা প্রদান করেন।

অতিথিদের বক্তব্য প্রদান শেষে মেধাবী ৫০ জন শিক্ষার্থীদের মধ্যে শিল্পপতি এস এম আবুল হোসেন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে নবীদের উদ্দেশ্যে কবিতা আবৃত্তি করেন প্রভাষক মোঃ আমিনুল হক জাকির এবং সঙ্গীত পরিবেশন করেন বাংলা বিভাগের প্রভাষক চন্দ্রশেখর অধিকারী এবং অর্থনীতি বিভাগের প্রভাষক অঞ্জ বিশ্বাস।
সবশেষে কলেজের আভ্যন্তীরণ সড়কে ইউনিব্লক দিয়ে উন্নয়ন কাজের উদ্বোধন এবং রূপা চৌধুরী লাইব্রেরি সরেজমিনে পর্যবেক্ষণ করেন কলেজের প্রতিষ্ঠাতা, ফকিরহাট উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব স্বপন দাশ এবং ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মনোয়ার হোসন। এসময় ফকিরহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
