এইমাত্র পাওয়া

স্কুল ভবনের নিচে মিলল ৬৮ রাউন্ড গুলি

শিক্ষাবার্তা ডেস্কঃ  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একটি স্কুল ভবনের নিচে পাওয়া গেছে রাইফেলের ৬৮ রাউন্ড গুলি।

গতকাল শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের কাজলিয়া প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙার সময় এই গুলিগুলোর সন্ধান পাওয়া যায়।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ জানান, কাজলিয়া প্রাথমিক বিদ্যালয়ের পুরনো ভবন ভেঙে সেখানে নতুন ভবন নির্মাণ করা হবে। শুক্রবার সকালে ভবনটি ভাঙার সময় মাটির নিচে রাইফেলের ৬৮ রাউন্ড গুলি পাওয়া যায়। তবে দীর্ঘদিন আগের হওয়ায় সেগুলোতে মরিচা পড়ে গেছে।

স্থানীয় মুক্তিযোদ্ধাদের বরাত দিয়ে তিনি আরো জানান, এই স্কুলে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা থাকতেন। এ থেকে ধারণা করা হচ্ছে, এই গুলিগুলো সেই সময়ের।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/২৮/২৩ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.