নিজস্ব প্রতিবেদকঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৯৫ জন শিক্ষক বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন। সোমবার (২ জানুয়ারি) আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা এডি সায়েন্টিফিক ইনডেক্স কর্তৃক প্রকাশিত ২০২৩ সালের একটি তালিকা সূত্রে এ তথ্য জানা গেছে।
এ তালিকায় দেশের ১৬৮টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৩৩৫ জন গবেষক স্থান পেয়েছেন।
জানা গেছে, ২০২২ সালে দুই হাজার ৭৭২ জনের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫০ জন শিক্ষক স্থান পেয়েছিল। যা সংখ্যা অনুযায়ী, এ বছর প্রায় দ্বিগুণ বেড়েছে।
অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী গবেষক অধ্যাপকদের পুরো কাজ এবং শেষ ৫ বছরের কাজ তুলে ধরা হয়েছে। তাদের গুগল স্কলারের এইচ-সূচক, আই-১০ ইনডেক্স, সাইটেশনের তথ্যের ভিত্তিতে র্যাংকিংটি প্রকাশ করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৮/২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
