নিজস্ব প্রতিবেদক।।
সামাজিক যোগাযোগমাধ্যম গত কয়েক দিন ধরে সরগরম ঢাকাই সিনেমার দুই নায়িকা পরীমনি ও বিদ্যা সিনহা মিমের বাকযুদ্ধে।
কদিন আগে হঠাৎ করেই ফেসবুকে এক স্ট্যাটাসে নিজের স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ ও মিমের মধ্যে বিয়েবহির্ভূত সম্পর্কের ইঙ্গিত দেন পরীমনি।
এরপর নাম উল্লেখ না করে পরীমনির উদ্দেশে স্ট্যাটাস দেন মিম। এ নিয়ে আবারও পাল্টা স্ট্যাটাস দেন পরীমনি।
এরই মধ্যে একদিনের বিরতি দিয়ে আবার পরীমনিকে ‘খোঁচা’র অভিযোগ উঠলো মিমের নামে।
রোববার নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তারই একটি বাণী ফেসবুকে পোস্ট করেছেন মিম। বাণীটি হলো, ‘মানুষ মিথ্যা কথা বলে প্রয়োজনে এবং স্বার্থের কারণে।’
এর পরপরই সেই পোস্টে নানারকম মন্তব্যের ঝড়। এই বাণীটি পরীমনিকে খোঁচা দিতেই মিম পোস্ট করেছেন বলে মন্তব্য নেটিজেনদের।
আধা ঘন্টার ব্যবধানে সেই পোস্টে দেড় শতাধিক মন্তব্য পড়েছে। এর মধ্যে বহু মন্তব্য রয়েছে এমন; ‘এখানেও খোঁচা!’, ‘পরীমনিকে খোঁচা দিলেন নাকি?’, ‘পরীমনিরে এভাবে খোঁচা না দিলেও পারতেন!’, ‘পরীমনিকে মাইর দিলেন’, ‘মনে মনে মেনশন পরীমনি’, ‘খোঁচা রে’, ‘খোঁচা চলতেই আছে’।
এমন নানা মন্তব্য পড়তে শুরু করে মিমের সেই পোস্টে। এমন মন্তব্যের ঝড়েই হয়তো পোস্টটি সরিয়ে ফেলেছেন তিনি। আধাঘন্টা পরে সেটি আর ফেসবুকে দেখা যাচ্ছে না।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
