অনলাইন ডেস্ক।।
চীনকে মোকাবিলায় নিজেদের মধ্যে সামরিক সহযোগিতা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জাপান।
গতকাল শনিবার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সেনাঘাঁটিতে বসে এই তিন দেশের প্রতিরক্ষামন্ত্রী এ বিষয়ে এক যৌথ বিবৃতি দিয়েছেন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন দাবি করেছেন, চীন আগ্রাসী তৎপরতা চালাচ্ছে এবং এই তৎপরতা ক্রমেই বাড়ছে।
তিনি বলেন, ‘তাইওয়ান প্রণালি এবং এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান আগ্রাসী আচরণে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
এই অঞ্চলে চীনা প্রভাব মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে। এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার ওয়াশিংটন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলোর জন্য ৮১০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্র তার কূটনৈতিক উপস্থিতি জোরদারের পরিকল্পনার অংশ হিসেবে এমন পদক্ষেপ নিয়েছে।
সূত্র: জাপান টাইমস।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
