মুক্তিযুদ্ধ ভিত্তিক বই পড়ার বিকল্প নেই

নিজস্ব প্রতিনিধি।।

মুক্তিযোদ্ধারা আমাদের অহংকার। ইচ্ছে করলেও এখন মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ নেই। আগামী প্রজন্মের কাছে ইতিহাস, ঐতিহ্য জানতে মুক্তিযুদ্ধ ভিত্তিক ইতিহাসের বই পড়ার কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র ফিয়েক্সা কক্ষে ‘একাত্তরে রুয়েট : মুক্তিযুদ্ধ ও শহীদ মুক্তিযোদ্ধা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং আইইবির সাবেক প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আবদুস সবুর এই সব কথা বলেন।

বইটির লেখক বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নাটোরের পুরকৌশল বিভাগের প্রধান ড. ইঞ্জিনিয়ার রশিদুল হাসান ও প্রকাশক ইঞ্জিনিয়র শফিকুল ইকবালের উপস্থিতিতে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বুয়েটের প্রাক্তন অধ্যাপক ড. হুমায়ুন কবির, আইইবির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট খন্দকার মঞ্জুর মোর্শেদ, ভারপ্রাপ্ত সম্মানী সাধারণ সম্পাদক প্রতীক কুমার ঘোষ,আইইবির ঢাকা সেন্টারের চেয়ারম্যান মোল্লা মো. আবুল হোসেন, সম্পাদক খায়রুল বাসার, আইইবির যন্ত্রকৌশল বিভাগের সম্পাদক আবু সাঈদ হিরো।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.