নিজস্ব প্রতিবেদক।।
জগন্নাত বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ৮ জনকে এক সেমিস্টার (৬ মাস) এবং একজনকে দুই সেমিস্টার (১ বছর) বহিষ্কার করা হয়েছে। এছাড়াও তিনজনের কোর্স বাতিল ও একজনের খাতা পুনর্মূল্যায়নের আদেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার বিশ্ববিদ্যালয়ের ৯০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ১২ সেপ্টেম্বর শৃঙ্খলা কমিটির ৬০তম সভার সিদ্ধান্ত মোতাবেক আজ সিন্ডিকেট সভায় তা অনুমোদন করা হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- অ্যাকাউন্টিং বিভাগেরর ২০১৬-১৭ বর্ষের আফসানা আক্তার (১ সেমিস্টার), একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মো. আশরাফুল ইসলাম (১ সেমিস্টার), ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. রাফসান শরিফ (১ সেমিস্টার), মাস্টার্স প্রথম বর্ষের সাইয়েদা মনোয়ারা খাতুন (২ সেমিস্টার), মনোবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো. আরিফুল ইসলাম (১ সেমিস্টার), একই বিভাগের মাস্টার্স প্রথম বর্ষের হুমায়ুন রশিদ (১ সেমিস্টার), সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাসফিয়া তাসনিম (১ সেমিস্টার), ২০২০-২১ শিক্ষাবর্ষের সানজানা ইসলাম হাফসা (১ সেমিস্টার), নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের জোবায়ের ইসলাম তাকিদ (১ সেমিস্টার)।
এছাড়াও মনোবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের তামান্না ইসলাম তন্বী একই বিভাগ ও সেশরের সানজানা হাই সারা এবং নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের ফাহিম হাসান আকিবের কোর্স বাতিল করা হয়েছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নুশরাত জাহান উর্মির পরীক্ষা তৃতীয় পরীক্ষক কর্তৃক পুনরায় খাতা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় প্রক্টরিয়াল বডি ও শৃঙ্খলা কমিটির জন্য নীতিমালা প্রণয়নের জন্য একটি কমিটির অনুমোদন করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
