নতুন সিলেবাসের প্রশ্নপত্রে ৭ কলেজের পরীক্ষা স্থগিত
September 15, 2022
বিশ্ববিদ্যালয়
নতুন সিলেবাসের আলোকে প্রশ্নপত্র তৈরি করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার দর্শন বিভাগের মানোন্নয়ন পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্ট্যাচার্য।জানা গেছে, এদিন সকাল নয়টায় সাত কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়নের পরীক্ষা শুরু হয়। সেখানে দর্শন বিভাগের মানোন্নয়ন দেওয়া পরীক্ষার্থীদের নন মেজর কোর্স ইংরেজি প্রশ্ন নতুন সিলেবাসে করা হলে সমস্যা দেখা দেয়।পরে পরীক্ষা স্থগিত করা হয়।এ প্রসঙ্গে সাত কলেজের সমন্বয়ক ও ইডেন কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টচার্য বলেন, নতুন-পুরাতন সিলেবাসের কারণে মানোন্নয়ন পরীক্ষার্থীদের সমস্যা হয়। এ কারণে পরীক্ষা স্থগিত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলে নতুন তারিখ দেওয়া হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী জানান, সবার সঙ্গে কথা বলে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.