নিউজ ডেস্ক।।
বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা এয়ার কমডোর কাজী ইকবাল করিমকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) পরিচালক করা হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এ পদে নিয়োগ দেওয়ার জন্য তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ-২য় পর্যায়) নির্বাচন কমিশন সচিবালয়ের প্রকল্প পরিচালক হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম।
একইসঙ্গে এ প্রকল্পের বর্তমান প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদেরকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
