এইমাত্র পাওয়া

জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

নিউজ ডেস্ক।।

জেলা পরিষদ নির্বাচনে দেশের ৬০ জেলায় চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলের মনোনয়ন বোর্ডের সভা শেষে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। বিকালে চারটা থেকে শুরু হয়ে মনোনয়ন বোর্ডের সভা চলে রাত পর্যন্ত।

বৈঠকের শুরুতে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের সংসদীয়, স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা গণভবনে যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, শেখ সেলিম, কাজী জাফরুল্লাহ, কর্নেল ফারুক খান, ড. আব্দুল রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আবুল হাসনাত আবদুল্লাহ, মাহবুব উল আলম হানিফ।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকাল ৪টা থেকে চার ঘণ্টা দলের মনোনয়ন বোর্ডের সভা চলে। সেখানে ৬১ জেলায় দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থীর নাম দেয়া হয়নি। সেই নাম পরে ঘোষণা করা হবে বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।

জেলা পরিষদ নির্বাচনের জন্য গত ৪ থেকে ৮ সেপ্টেম্বর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি হয়।

আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

ঢাকা বিভাগ: টাঙ্গাইলে ফজলুর রহমান খান ফারুক, কিশোরগঞ্জে মো. জিল্লুর রহমান, মানিকগঞ্জে গোলাম মহীউদ্দীন, মুন্সীগঞ্জে মো. মহিউদ্দিন, ঢাকায় মো. মাহবুবুর রহমান, গাজীপুরে মো. মোতাহার হোসেন, নরসিংদীতে আবদুল মতিন ভুঞা, নারায়ণগঞ্জে চন্দন শীল, রাজবাড়ীতে এ, কে, এম, শফিকুল মোরশেদ, ফরিদপুরে মোহাম্মদ ফারুক হোসেন, গোপালগঞ্জে মুন্সী মো. আতিয়ার রহমান, মাদারীপুরে মুনির চৌধুরী, শরীয়তপুরে ছাবেদুর রহমান।

রংপুর বিভাগ: পঞ্চগড়ে মো. আবু তোয়বুর রহমান, ঠাকুরগাঁওয়ে সাদেক কুরাইশী, দিনাজপুরে আজিজুল ইমাম চৌধুরী, নীলফামারীতে মো. মমতাজুল হক, লালমনিরহাটে মো. মতিয়ার রহমান, রংপুরে ইলিয়াস আহমেদ, কুড়িগ্রামে মো. জাফর আলী, গাইবান্ধায় মো. আবু বকর সিদ্দিক।

রাজশাহী বিভাগ: জয়পুরহাটে খাজা সামছুল আলম, বগুড়ায় মো. মকবুল হোসেন, নওগাঁয় এ কে এম ফজলে রাব্বি, চাঁপাইনবাবগঞ্জে মো. রুহুল আমিন, রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, নাটোরে মো সাজেদুর রহমান খান, সিরাজগঞ্জে মো. আব্দুল লতিফ বিশ্বাস, পাবনায় আ.স.ম. আব্দুর রহিম পাকন।

খুলনা বিভাগ: মেহেরেপুর মো. আব্দুস সালাম, কুষ্টিয়ায় মো. সদরউদ্দিন খান, চুয়াডাঙ্গায় মাহফুজুর রহমান (মনজু), যশোরে সাইফুজ্জামান পিকুল, মাগুরায় পঙ্কজ কুমার কুণ্ডু, নড়াইলে সুবাস চন্দ্র বোস, বাগেরহাটে শেখ কামরুজ্জামান টুকু, খুলনায় শেখ হারুনুর রশীদ, সাতক্ষীরা…(নাম ঘোষণা হয়নি), ঝিনাইদহে কনক কান্তি দাস।

বরিশাল বিভাগ: বরগুনায় মো. জাহাঙ্গীর কবির, পটুয়াখালীতে মো. খলিলুর রহমান, ভোলায় আব্দুল মুমিন টুলু, বরিশালে এ কে এম জাহাঙ্গীর, ঝালকাঠিতে খান সাইফুল্লাহ পনির, পিরোজপুরে সালমা রহমান।

ময়মনসিংহ বিভাগ: জামালপুরে মো. বাকি বিল্লাহ, শেরপুরে চন্দন কুমার পাল, ময়মনসিংহে ইউসুফ খান পাঠান, নেত্রকোণায় অসিত কুমার সরকার।

সিলেট বিভাগ: সুনামগঞ্জে মো. খায়রুল কবির রুমেন, সিলেটে নাসিরউদ্দিন খান, মৌলভীবাজারে মিছবাহুর রহমান, হবিগঞ্জে ডা. মুশফিক হুসেন চৌধুরী।

চট্টগ্রাম বিভাগ: ব্রাহ্মণবাড়িয়ায় আল মামুন সরকার, কুমিল্লায় মফিজুর রহমান বাবলু, চাঁদপুরে ইউসুফ গাজী, ফেনীতে খায়রুল বশর মজুমদার, নোয়াখালীতে আব্দুল ওয়াদুদ পিন্টু, লক্ষ্মীপুরে মো. শাহজাহান, চট্টগ্রামে এ টি এম পেয়ারুল ইসলাম, কক্সবাজারে মোস্তাক আহমদ চৌধুরী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.