নিউজ ডেস্ক।।
কাজী নজরুল ইসলাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের আগামী দুদিনের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১১-১২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলো।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম ও শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে প্রায় ২৫ জন আহত হয়েছেন। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
