“ইংলিশ এডুকেশন অব উইমেন এট দি ইউনিভার্সিটি লেভেল ইন দ্য কনটেক্সট অব খুলনা ডিভিশনঃ আ স্টাডি ফ্রম দি ফেমিনিস্ট পারসপেকটিভ” শীর্ষক অভিসন্দর্ভ রচনা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ডি. কে. আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী এ্যান্ড বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মো: শহিদুল ইসলাম।
মঙ্গলবার (০৯-০৮-২০২২) অনুষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ২৫৫তম সভায় এ ডিগ্রির অনুমোদন দেওয়া হয়। এর আগে একাডেমিক কাউন্সিলেও গৃহীত হয় অভিসন্দর্ভটি। এই গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক, ড. মো: মনিরুজ্জামান। ইতোমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক ও পিয়ার রিভিউড জার্নালে তার ১৭টি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি সবার নিকট দোয়া প্রার্থী।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
