এইমাত্র পাওয়া

আ ফ ম মশিউর রহমানের এমফিল ডিগ্রি অর্জন

আ ফ ম মশিউর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে এমফিল ডিগ্রি লাভ করেছেন।
গত ৯ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৫৫তম সিন্ডিকেট সভায় একাডেমিক কাউন্সিলের সুপারিশের পরিপ্রেক্ষিতে তাকে এ ডিগ্রি প্রদান করা হয়েছে। তার গবেষণার বিষয় ছিল ক্লোজিং দ্য ডোর : আ ভয়েস ফ্রম ইবসেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. মেহের আলীর তত্ত্বাবধানে তিনি এ গবেষণা সম্পন্ন করেন।

তিনি শিক্ষাবিদ অধ্যক্ষ আবুল হোসাইন ও শাহিদা বেগমের কনিষ্ঠ পুত্র। ইতোমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক ও পিয়াররিভিউড জার্নালে তার ১০টি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। এ ছাড়াও তার প্রকাশিত বইয়ের সংখ্যা চারটি। পাশাপাশি বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে তার লেখা প্রকাশিত হয়েছে। তিন

পাশপাশি বিভিন্ন পত্রপত্রিকা ও ম্যাগাজিনে তার লেখা অসংখ্য নিবন্ধ ও কবিতা প্রকাশিত হয়েছে। তিনি ঢাকা সাব এডিটর কাউন্সিলের অন্যতম সদস্য। তিনি সবার নিকট দোয়া প্রার্থী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.