নাজমুল হুদা।।
০৮ আগস্ট ২০২২ সকাল ১১ টায় শেখ হেলাল উদ্দীন কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের লিটারেসি বিষয়ক এক অনলাইন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে উক্ত প্রশিক্ষণ পরিচালনা করেন জনাব শিপলু রহমান।
কলেজের পক্ষ থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণ পরিচালনা করেন কলেজের আইসিটি বিষয়ের সহকারী অধ্যাপক দিপালী রানী বিশ্বাস ও ইংরেজি বিষয়ের প্রভাষক জনাব সুব্রত কুমার দাম। প্রশিক্ষণে সহযোগিতায় ছিলেন ল্যাব সহকারী মোঃ আল আমিন ও পূজা রায়। এই প্রশিক্ষণে কলেজের একাদশ শ্রেণির ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শেখ রাসেল ডিজিটাল ল্যাবে অনুষ্ঠিত এই অনলাইন প্রশিক্ষণ পরিদর্শন করেন অধ্যক্ষ বটু গোপাল দাস। তিনি বলেন ধারাবাহিক ভাবে এই প্রশিক্ষণ সকল শিক্ষার্থীদের করানো হবে। প্রশিক্ষণ শেষে কুইন্স প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী বিজয়ী শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জুনায়েদ আহম্মেদ ফলক সার্টিফিকেট প্রদান করবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
