অনলাইন ডেস্ক।।
পবিত্র হজ পালন শেষে ৫০ হাজার ৯৮৪ জন হাজি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৪ আগস্ট) সবশেষ হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে বলা হয়েছে, এখন পর্যন্ত ১৪১টি ফিরতি ফ্লাইটে ৫০ হাজার ৯৮৪ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৭৭টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৭টি ফ্লাইট এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮টি ফ্লাইট। আজ ৪ আগস্ট ফেরত হজযাত্রীদের শেষ ফ্লাইট ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
এবার হজে গিয়ে মোট ২৫ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৭ জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ১৯ জন, মদিনায় মারা গেছেন ৪ জন এবং জেদ্দায় মারা গেছেন ২ জন।
এবার গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে যান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
