এইমাত্র পাওয়া

কুবির ছাত্রী হলে নতুন প্রাধ্যক্ষ; স্বপদে বহাল প্রক্টর

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলে নতুন প্রাধ্যক্ষ হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো: সাদেকুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে মেয়াদ পূর্ণ হলেও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বর্তমান প্রক্টর অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনকে স্বপদে বহাল রাখা হয়েছে।
রোববার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা যায়, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের পূর্বেকার প্রাধ্যক্ষ গণিত বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান শিক্ষা ছুটিতে যান গত ১ জুন। তারপর থেকে পদটি শূন্য হওয়ায় উক্ত হলের হাউজ টিউটর মো: সাদেকুজ্জামানকে প্রাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. কাজী মোহাম্মাদ কামাল উদ্দিন গত ১২ জুন তার পদে ২ বছর পূর্ণ করেছেন। তবে মেয়াদ শেষ হলেও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি তার স্বপদেই বহাল থাকবেন বলে জানানো হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading