এইমাত্র পাওয়া

জন্মদিনে খুন হলো এসএসসি পরীক্ষার্থী

এ ঘটনায় গতকাল রাতেই নিহত কিশোরের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছেন। তবে তাৎক্ষণিকভাবে মামলার আসামিদের নাম প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ ও নিহত কিশোরের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে সনি তার এক বন্ধুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যায়। এ সময় কয়েকজন যুবক হাসপাতাল থেকে তাকে তুলে নিয়ে যান। পরে তাঁরা সনিকে হেতেম খাঁ সবজিপাড়া এলাকায় নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে রাস্তার পাশে ড্রেনে ফেলে চলে যান। পরে স্থানীয় লোকজন সনিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সনিকে মৃত ঘোষণা করেন।

নিহত সনির বাবা রফিকুল ইসলাম  বলেন, গতকাল তাঁর ছোট ছেলে সনির ১৭তম জন্মদিন ছিল। তিনি গতকাল সন্ধ্যায় ৩৫০ টাকা দিয়ে জন্মদিনের কেক কিনে দিয়েছিলেন। পরে বন্ধুদের নিয়ে সনি জন্মদিন পালন করল। খেলতে গিয়ে সনির এক বন্ধু আহত হয়েছিল। জন্মদিন পালন শেষে রাতে সনি তার বন্ধুকে দেখতে হাসপাতালে গিয়েছিল।

নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহত কিশোরের বাবা হত্যা মামলা করেছেন। সনির লাশ গতকাল রাতেই ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.