আবুল হোসেন বাবলু।।
উত্তরের জেলা ও বিভাগীয় নগরী রংপুরের একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ( RTSC ) রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ জাতীয় পর্যায়ে একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এ প্রতিষ্ঠানটিকে শ্রেষ্ঠত্বের জন্য পুরস্কার ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এম.পি.।
জাতীয় পর্যায়ের এই শ্রেষ্ঠত্বের পুরস্কার ও সনদ এবং ক্রেষ্ট রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের পক্ষে মাননীয় উপমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় মহিবুল ইসলাম চৌধুরী এম.পি. এর নিকট হতে গ্রহণ করেন রংপুরের গর্ব অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ জমিদার রহমান।
প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে যোগদানের পর থেকেই প্রতিষ্ঠানের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি।
শুধু তাই নয় এই প্রতিষ্ঠানটির প্রধান ইঞ্জিনিয়ার জমিদার রহমান তাঁর বর্ণাঢ্য জীবনে ২০১৮,২০১৯ ও ২০২২ সনে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) হিসেবে এবং ২০১৭, ২০১৮ ও ২০১৯ সনে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কারিগরি) হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
উল্লেখ্য, তিনি কর্মকালীন সময়ে প্রতিষ্ঠান (কারিগরি) ও প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) হিসেবে ৩-বার জাতীয় পর্যায়ে পুরস্কার গ্রহণ করে হ্যাট্রিক করলেন।
আরও উল্লেখ্য তিনি ২০০১ সনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (RUET) কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগে সহকারী অধ্যাপক (উন্নয়ন) হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
শিক্ষা জীবনে তিনি বিএসসি ইঞ্জিনিয়ারিং এ অনার্স মার্কসসহ ডাবল স্ট্যান্ড করেন।
পারিবারিক জীবনে তাঁর ১ ছেলে সুদূর আমেরিকার ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পিএইচডিতে অধ্যয়নরত। তাঁর অন্য ছেলে ৩৮তম বিসিএস ক্যাডারে নিয়োগ পেয়ে পিডব্লিউতে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত। ছোট মেয়ে রংপুর সরকারি গার্লস হাইস্কুল এ দশম শ্রেণিতে অধ্যয়নরত। চাকুরী জীবনের একেবারে শেষ প্রান্তে এসেও নিজেকে কিছুতেই প্রতিষ্ঠান থেকে দূরে রাখতে পারেন না তিনি। প্রতিটি মুহূর্ত প্রতিষ্ঠানকে নিয়ে ভাবনা। কিভাবে আরো উন্নয়ন করা সম্ভব কিভাবে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলা যায়। ###
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
