নিজস্ব প্রতিবেদক।।
নতুন শিক্ষাক্রম অনুযায়ী আগামী বছর থেকে প্রাক-প্রাথমিকের মেয়াদ হবে দুই বছর, এত দিন যা ছিল এক বছর মেয়াদি। এ দুই বছরের মধ্যে প্রথম বছর হবে প্রাক-প্রাথমিক ১, দ্বিতীয় বছর হবে প্রাক-প্রাথমিক ২।
বৃহস্পতিবার (২৩ জুন) এ তথ্য জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম।
তিনি বলেন, বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাক-প্রাথমিকের মেয়াদ দুই বছর করার বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে, যা আগামী বছর থেকে কার্যকর হবে।
তিনি বলেন, এ সিদ্ধান্তের ফলে চার বছর পূর্ণ হলে শিক্ষার্থীরা প্রাক-প্রাথমিক শ্রেণিতে ভর্তি হতে পারবে। এ শ্রেণিতে দুই বছর অধ্যয়ন শেষে শিক্ষার্থীর বয়স ছয় বছর পূর্ণ হলে তারা প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হবে। এ দুই বছর প্রাক-প্রাথমিক ১, দ্বিতীয় বছর প্রাক-প্রাথমিক ২ নামে পরিচিত হবে।
তিনি আরও বলেন, প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য নতুন কারিকুলাম তৈরি করা হয়েছে। কারিকুলামে শিক্ষার্থীদের খেলার ছলে শেখার বিষয়টিতে জোর দেওয়া হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
