এইমাত্র পাওয়া

প্রাথমিক শিক্ষা সমাপনী প্রস্তুতি : বাংলা

প্রাথমিক শিক্ষা সমাপনী প্রস্তুতি বাংলা

লুৎফা বেগম, সিনিয়র শিক্ষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা

গুরুত্বপূর্ণ এক কাথায় প্রকাশ :

মনের ইচ্ছা—শখ, রুচি

শক্তি আছে যার—শক্তিধর

শুয়ে আছে এমন—শায়িত

দেশ চালায় যে—সরকার

একসঙ্গে শব্দ করা বা কথা বলা—সমস্বরে

একত্রে অবস্থান—সমাবেশ

রাখাইনদের নববর্ষ উৎসব—সাংরাই

পুরনো পদ্ধতির ওজন মাপার একক—সের

খেতে ভালো লাগে এমন—স্বাদ

নিজের লোক—স্বজন, আত্মীয়, বন্ধুবান্ধব

সোনালি রঙের বুনো লতা—স্বর্ণলতা

ভালো ভাগ্য—সৌভাগ্য

বিভিন্ন উপাদান—সম্ভার

রক্ত দিয়ে লাল করা হয়েছে যা—রক্তরঞ্জিত

নদীর তীর—তট

খারাপ মেজাজ—তিরিক্ষি

প্রবল প্রতাপের সঙ্গে—দাপটে

প্রাচীন বা দেয়াল ঘেরা সেনানিবাস—দুর্গ

যা কষ্টে ভেদ করা যায়—দুর্ভেদ্য

রেখা দিয়ে আঁকা ছবি—নকশা

জনশূন্য স্থান—নির্জন

কোনো রকম বিচার-বিবেচনা ছাড়া—নির্বিচারে

অন্যায়ের শিকার—নির্যাতিত, নিপীড়িত

একের সঙ্গে অন্যের—পরস্পর

স্বাধীন নয়—পরাধীন

কোনো কিছু বা প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখা—পর্যবেক্ষণ

কাপড়ের লম্বা টুকরা—পট্টি

নানা ধরনের পাখি—পাখপাখালি

জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ—পাণ্ডিত্যপূর্ণ

জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভূমি—প্রান্তর, মাঠ

ভিন্ন দেশে যে বাস করে—প্রবাসী

উচ্চ স্থান থেকে নিম্ন স্থানে বেগে পতন—প্রপাত

পানি দিয়ে পরিষ্কার করা—প্রক্ষালন

যেকোনো উক্তির বিরুদ্ধে যারা আপত্তি জানায়—প্রতিবাদী

খুব তাড়াতাড়ি করে—দ্রুতগতিতে

রাস্তায় বা বাড়িতে বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করেন—ফেরিওয়ালা

সাদরে গ্রহণ—বরণ

মারাঠা দস্যু—বর্গি

চাকমাদের নববর্ষ উৎসব—বিজু

যা লোপ পেয়েছে—বিলুপ্ত খেতে মজা নয় এমন—বিস্বাদ

মমতা আছে যে নারীর—মায়াবতী

যে ওষুধ বা মলম চেপে চেপে শরীরে লাগাতে হয়—মালিশ

হাতে পরার গহনা—কাঁকন

সৈনিক বা যোদ্ধাদের অস্থায়ী ঘাঁটি—ক্যাম্প, সেনাছাউনি।

যা হবেই—অবধারিত, নির্ধারিত, অনিবার্য

শত্রু দিয়ে বেষ্টিত—বন্দি, অবরুদ্ধ

নিজে অনেক বড় কেউ এ রকম মনে করা—অহংকার

অসীম সাহস আর অদম্য শক্তি—অমিত তেজ

ভাবাবিষ্ট বা আচ্ছন্ন হয়ে পড়া—অভিভূত

তলোয়ার নিয়ে যুদ্ধ করার বিদ্যা—অসি চালনা

যার মূল্য নির্ধারণ করা যায় না—অমূল্য

নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি—আত্মদানকারী

সম্পূর্ণরূপে অন্যের বশ্যতা স্বীকার—আত্মসর্ম্পণ

ময়লা, আবর্জনা ফেলার জায়গা—আস্তাকুঁড়

সারা শরীরে—আষ্টেপৃষ্ঠে, সর্বাঙ্গে

প্রতি মুহূর্ত অপেক্ষা করা—উদগ্রীব

নদী ও সাগরের ঢেউ—ঊর্মী

যাঁরা ইতিহাস লেখেন বা ভালো জানেন—ঐতিহাসিক

যে কাহিনি কল্পনা করে লেখা হয়—কল্পকাহিনি

জেলখানা বা কারাগারে আটক রাখা—কারারুদ্ধ

এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক—কড়ি

পাখির ডাকাডাকির আওয়াজ—কিচিরমিচির

মাথা নত করে অভিবাদন করা—কুর্নিশ

শরীরের কাটা বা আঘাত পাওয়া স্থান—ক্ষত

অনেক লোককে বিনা অপরাধে মেরে ফেলা—গণহত্যা

গপ গপ করে—গপগপিয়ে

অনেক বেশি—ঘোর, গভীর, অত্যন্ত

সংসারী লোক—গৃহস্থ

অল্প অল্প ব্যথা বা জ্বালা বোঝায় এমন—চিনচিন

যেখানে অনেক মানুষ একসঙ্গে বাস করে—জনপদ, লোকালয়

কোনো কাজ করতে যে নাছোড়—একগুঁয়ে, জেদি

যন্ত্রণা বোঝায় এমন অনুভূতি—টনটন

পাহারা দেওয়া—টহল

যার তুলনা হয় না—অতুলনীয়

যার শত্রু জন্মায়নি—অজাত শত্রু

আকাশে যে উড়ে বেড়ায়—খেচর

বিদেশে থাকে যে—প্রবাসী

যা কষ্টে লাভ করা যায়—দুর্লভ

যা জলে চরে—জলচর


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.