এইমাত্র পাওয়া

মেডিকেলে উচ্চতর ডিগ্রি, সুযোগ আছে যেখানে

নিউজ ডেস্ক।।

এমবিবিএসে পড়াশোনা শেষে এমফিল আর এমডি স্নাতকোত্তর ডিগ্রিতে পড়তে হয়। এছাড়াও সার্জারি বিষয়ে দেশের কোন কোন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আছে এমএস ডিগ্রি নেয়ার সুযোগ আছে সেসব নিয়ে বিস্তারিত।
ঢাকার শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছে উচ্চতর ডিগ্রি নেয়ার সুযোগ। এমবিবিএস কোর্সে পড়াশোনা শেষে এই মেডিকেল বিশ্ববিদ্যায়ে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, ফরেনসিক মেডিসিন, কম্যুনিটি মেডিসিন, ফার্মাকোলজি, সিন-ডিডি কার্ডিওলজি, ইউরোলজি, নেক্রলজি, বেমাটোলজি ও গাইনিকোলজিতে এমফিল, এমডি করা যায়।

এছাড়া সার্জারির বিভিন্ন বিষয়ে যেমন, জেনারেল সার্জারি, ইএলটি অর্থপেডিক সার্জারি, নিউরোসার্জারি, সাইনাল সার্জারি, কার্ডিওথেরাপিক সার্জারি, হেপাটোরিলিয়ারি সার্জারি প্রভৃতি বিভাগে এমএস করা যায়।

এছাড়াও শীর্ষস্থানীয় ৮টি সরকারি মেডিকেল কলেজে এমডি বা এমএস করার সুযোগ রয়েছে।

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যেমন জাতিয় হৃদরোগ ইনস্টিটিউট, পশু হাসপাতাল, শিশু হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, জাতিয় ক্যান্সার ইনস্টিটিউট প্রভৃতি স্থানে ক্লিনিক্যাল বিষয়গুলোতে উচ্চশিক্ষা নেয়া যায় আর নিপসম এর মতো প্রতিষ্ঠানগুলোতে নন-ক্লিনিক্যাল বা গবেষণামূলক বিষয়ে উচ্চশিক্ষা নেয়া যায়।

সরকারি মেডিকেল কলেজ এর তালিকা:

১. ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা।
২. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা।
৩. বেগম খালেদা জিয়া মেডিকেল কলেজ, ঢাকা।
৪. ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
৫. চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম।
৬. রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী।
৭. সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ, সিলেট।
৮. শের-এ-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল।
৯. খুলনা মেডিকেল কলেজ, খুলনা।
১০. শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া।
১১. রংপুর মেডিকেল কলেজ, রংপুর।
১২. ফরিদপুর মেডিকেল কলেজ, ফরিদপুর।
১৩. দিনাজপুর মেডিকেল কলেজ, দিনাজপুর।
১৪. কুমিল্লা মেডিকেল কলেজ, কুমিল্লা।

বেসরকারি মেডিকেল কলেজ এর তালিকা:-

১. বাংলাদেশ মেডিকেল কলেজ, ধানমন্ডি, ঢাকা।
২. আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা।
৩. ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড হেলথ ক্যাব, টেকনোলজি, চট্টগ্রাম।
৪. মেডিকেল কলেজ পর উইমেন্স, উত্তরা, ঢাকা।
৫. জরিনা শিকদার মহিলা মেডিকেল কলেজ, রায়ের বাজার, ঢাকা।
৬. ইবনে সিনা মেডিকেল কলেজ, ঢাকা।
৭. ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহী।
৮. সেন্ট্রাল মেডিকেল কলেজ, কুমিল্লা।
৯. ডা. ইবরাহীম মেডিকেল কলেজ, ঢাকা।
১০. জালালাবাদ আর আর মেডিকেল কলেজ, সিলেট।
১১. ন্যাশনাল মেডিকেল কলেজ, জনসন রোড, ঢাকা।
১২. কম্যুনিটি বেইসড মেডিকেল কলেজ, ময়মনসিংহ।
১৩. নর্থ ইস্ট মেডিকেল কলেজ, সিলেট।
১৪. হলি ফ্যামিলি মেডিকেল কলেজ, ঢাকা।
১৫. নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, ঢাকা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.