নিজস্ব প্রতিবেদক।।
বাগেরহাটের কচুয়ায় ঘরে ঢুকে ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণকারীদের গ্রেফতার ও কঠোর বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে বাঁধাল বাজারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে কচুয়া উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক, আওয়ামী লীগ নেতবৃন্দ ও এলাকাবাসী অংশ নেন। পরে তারা বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমান সরোয়ার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম খোকন, বাঁধাল ইউপি চেয়ারম্যান নকিব ফয়সাল ওহিদ, উন্নয়নকমী শেখ আসাদ, শিক্ষক সুনয়না মন্ডল, শিক্ষার্থী কৃষ্ণা দাস, মারুফ হোসেন প্রমুখ।বক্তারা বলেন, অবিলম্বে সকল দোষীদের গ্রেফতার না আনলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে তারা উল্লেখ করেন।
এ ঘটনায় শুক্রবার গভীর রাতে প্রযুক্তির সহায়তা নিয়ে মূল হোতা এজাজুল মোল্লাকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
