এইমাত্র পাওয়া

Tag Archives: বিশ্ববিদ্যালয়

ভোটাররা পর্যাপ্ত সময় নিয়ে ভোট দিতে পারবেন: নির্বাচন কমিশনার

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চলছে পুরোদমের প্রস্তুতি। এই নির্বাচনে ভোটারদের চাকসু ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ভোট দিতে হবে। তবে ভোটাররা পর্যাপ্ত সময় নিয়ে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার। শনিবার (১১ অক্টোবর) চাকসু নির্বাচনের …

বিস্তারিত পড়ুন

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মেন্টাল হেলথ সার্ভিস চালুর চেষ্টা করবে সরকার: গণশিক্ষা উপদেষ্টা

ঢাকাঃ কুসংস্কারে আচ্ছন্ন অধিকাংশ মানুষই মানসিক চিকিৎসকের কাছে যেতে চান না। এই প্রতিবন্ধকতা ভাঙতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মেন্টাল হেলথ সার্ভিস চালু করার চেষ্টা করবে মন্ত্রণালয়। এমনটা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। শনিবার (১১ অক্টোবর) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের আয়োজনে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের …

বিস্তারিত পড়ুন

‘লং মার্চ টু শিক্ষা ভবন’ কর্মসূচি ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের

ঢাকাঃ অধ্যাদেশের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১৩ অক্টোবর) তারা ‘লং মার্চ টু শিক্ষা ভবন’ কর্মসূচি পালন করবেন বলে শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শুরু হওয়া এই আন্দোলন শুধু দাবি নয়, বরং এটি তাদের অস্তিত্বের লড়াই। তাদের ভাষায়, …

বিস্তারিত পড়ুন

শাবিপ্রবি: ২৫ শিক্ষার্থীর বহিষ্কার বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত

সিলেট: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র‍্যাগিংয়ের অভিযোগে ২৫ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন। শুক্রবার (১০ অক্টোবর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে জড়ো হয়ে অর্থনীতি, পরিসংখ্যানসহ বিভিন্ন বিভাগের কয়েকশো শিক্ষার্থী এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা ‘প্রহসনের …

বিস্তারিত পড়ুন

পবিপ্রবিতে পাল্টাপাল্টি অবস্থানে বিএনপিপন্থি শিক্ষকদের দুই সংগঠন

পটুয়াখালীঃ পটুয়াখালী পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিএনপিপন্থি শিক্ষকদের দুটি সংগঠন মুখোমুখি অবস্থানে রয়েছে। শহীদ জিয়া গবেষণা পরিষদের নতুন কমিটিকে স্থগিতাদেশ দিয়েছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), পবিপ্রবি। এমন পরিস্থিতিতে শহীদ জিয়া গবেষণা পরিষদের থেকে পাল্টা এসেছে প্রতিবাদলিপি। জুলাই-আগস্ট ২০২৪-এর পরবর্তী সময়ে জাতীয়তাবাদী চেতনার শিক্ষকদের মধ্যে সক্রিয় কার্যক্রম …

বিস্তারিত পড়ুন

বিশেষজ্ঞ ছাড়া সেবা, অ্যাপয়েন্টমেন্টের জন্য মাসের পর মাস অপেক্ষা ‎

ঢাকাঃ ‎শিক্ষার্থীদের মানসিক চাপ, একাকীত্ব ও হতাশা থেকে মুক্তি দেওয়ার অঙ্গীকারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছিল মানসিক কাউন্সেলিং সেন্টার। কিন্তু প্রায় চার বছর পেরিয়ে গেলেও সেই সেবার বাস্তব চিত্র আশানুরূপ নয়। অনেক শিক্ষার্থী আজও জানেন না যে, এমন একটি সেন্টার বিশ্ববিদ্যালয়ে রয়েছে। অভিযোগ উঠেছে সহায়তা পেতে সময়ক্ষেপণ, পরিবেশে অস্বস্তি এবং বিশেষজ্ঞ …

বিস্তারিত পড়ুন

ঢাবিতে চীনের অর্থায়নে হবে ছাত্রী হল, বাজেট অনুমোদন

ঢাকাঃ ২৪৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নির্মাণ হতে যাচ্ছে ছাত্রীদের জন্য বাংলাদেশ-চীন মৈত্রী হল। এরই মধ্যে এই প্রকল্প অনুমোদন করেছে চীন সরকার। এ প্রকল্প বাস্তবায়িত হলে ১ হাজার ৫০০ ছাত্রীর আবাসনের ব্যবস্থা হবে। আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তির …

বিস্তারিত পড়ুন

কুয়েট উপাচার্যের পদত্যাগে রাষ্ট্রপতির সম্মতি

ঢাকাঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মো. হযরত আলীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। একই সঙ্গে তাকে মূল পদে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। …

বিস্তারিত পড়ুন

শাবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে শিক্ষার্থীরা

সিলেটঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) র‌্যাগিংয়ের অভিযোগে অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ বাতিলের দাবিতে ক্লাস বর্জন করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ক্যাম্পাসে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এসময় বহিষ্কারাদেশ বাতিল না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা। এরপূর্ব পর্যন্ত অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের …

বিস্তারিত পড়ুন

জব্দকৃত আসবাবপত্র লোপাটের চেষ্টার অভিযোগ যবিপ্রবি কর্মকর্তার বিরুদ্ধে

যশোরঃ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের জব্দকৃত আসবাবপত্র লোপাটের চেষ্টার অভিযোগ উঠেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্টেট শাখার উপ রেজিস্ট্রার মো. জাহাঙ্গীর কবীরের বিরুদ্ধে। গত সোমবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় থেকে বাইরে নিয়ে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে দুটি খাট ও তোশক জব্দ করেন আনসার সদস্যরা। এছাড়াও জব্দকৃত ফ্রিজ ও …

বিস্তারিত পড়ুন