সিরাজগঞ্জঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের খবরে আমরণ অনশন ভেঙেছেন শিক্ষার্থীরা। রোববার (১৭ আগস্ট) দুপুর ২টা ২০ মিনিটে তারা অনশন ভাঙেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলামসহ …
বিস্তারিত পড়ুনস্থায়ী ক্যাম্পাস দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গণঅনশন কর্মসূচি
সিরাজগঞ্জঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি রোববারের (১৭ আগস্ট) একনেক সভায় অনুমোদনের দাবিতে গণঅনশন ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ পৃথকভাবে অনশন কর্মসূচি পালন করা হয়। এদিকে এ অনশন কর্মসূচিতে সংহতি জানিয়েছেন জাতীয় নাগরিক …
বিস্তারিত পড়ুন‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপনে চলনবিলে ক্ষতির অভিযোগ ভিত্তিহীন’
সিরাজগঞ্জঃ ‘সিরাজগঞ্জের শাহজাদপুরের বুড়ি পোতাজিয়ায় বিশ্বকবির পৈতৃক জমিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের আগেই গভীর ষড়যন্ত্র চলছে।’ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা পৃথক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তারা বলেন, কবিগুরুর পৈতৃক ও সরকারি জমি দখলকারী একটি চক্র বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন নস্যাতের পরিকল্পনায় মিথ্যা প্রচার চালাচ্ছে। ক্যাম্পাস স্থাপনের …
বিস্তারিত পড়ুনআলটিমেটাম দিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্লকেড প্রত্যাহার
সিরাজগঞ্জ: স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে মহাসড়ক অবরোধ করা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সড়ক ছেড়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১টার দিকে আলটিমেটাম দেওয়ার পর যমুনা সেতু পশ্চিম গোল চত্বর এলাকা ত্যাগ করেন শিক্ষার্থীরা। এর আগে দুপুর ১২টা থেকে যমুনা …
বিস্তারিত পড়ুনরবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যমুনা সেতু ব্লকেড, যান চলাচল বন্ধ
সিরাজগঞ্জ: রেলপথ অবরোধের পর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে যমুনা সেতুতে ব্লকেড দিয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১১টা ৫০ মিনিট থেকে যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কে এ কর্মসূচি শুরু হয়। ব্লকেডের ফলে ঢাকা-উত্তরবঙ্গমুখী এবং উত্তরবঙ্গ-ঢাকাগামী যান চলাচল …
বিস্তারিত পড়ুনরবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ
সিরাজগঞ্জঃ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন কর্মসূচির পরে এবার রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ রয়েছে বলে জানা গেছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশনের সামনে রেললাইন অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ …
বিস্তারিত পড়ুনএবার মহাসড়েকই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সেমিনার অনুষ্ঠিত
সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে বুড়ি পোতাজিয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের যৌক্তিকতার বিষয়ে মহাসড়েকই সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা-পাবনা মহাসড়কে অনুষ্ঠিত সেমিনারে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। আগামী একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রকল্পের ডিপিপি অনুমোদনের দাবিতে মহাসড়কে এ সেমিনারের আয়োজন …
বিস্তারিত পড়ুনমহাসড়কেই নবীনবরণ অনুষ্ঠান করলো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
ঢাকাঃ ঢাকা-পাবনা মহাসড়কেই অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের পাঁচ বিভাগ শিক্ষার্থীদের জন্য এই অনুষ্ঠান মূলত অস্থায়ী অডিটোরিয়ামে হওয়ার কথা থাকলেও স্থায়ী ক্যাম্পাস না থাকা এবং অডিটোরিয়ামের সীমিত আসনসংখ্যার কারণে অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা মহাসড়কে নবীনবরণের দাবি জানায়। সোমবার (১১ আগস্ট) শিক্ষার্থীদের এই দাবিতে শিক্ষকরা সংহতি …
বিস্তারিত পড়ুনসিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
সিরাজগঞ্জ: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করেছে করেছে শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে। রোববার (১০ আগস্ট) বেলা ১১টা থেকে মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। এ সময় ঢাকা-উত্তরবঙ্গের যান চলাচল বন্ধ হয়ে দু’পাশে …
বিস্তারিত পড়ুনস্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন
সিরাজগঞ্জঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে গোল চত্বরে দাঁড়িয়ে মানববন্ধন করেন। বৃহস্পতিবার (৭ আগষ্ট) দুপুর ১২টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি দ্রুত অনুমোদনের জন্য যদি সরকারের কাছে থেকে আগামী ৪৮ ঘণ্টার …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল