এইমাত্র পাওয়া

Monthly Archives: March 2026

৪৮তম বিসিএস নিয়ে জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক। । ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় মনোনয়ন স্থগিত প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর মনোনয়ন স্থগিতকৃত প্রার্থীদের বিএমডিসির সনদ দাখিলের জন্য ৫ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে গুগল ফরমটি …

বিস্তারিত পড়ুন

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

নিজস্ব প্রতিবেদক।। দেশ গঠনের সার্বিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ২০ জনকে এ বছর ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মন্ত্রিসভায় ২০২৬ সালের জন্য স্বাধীনতা পুরস্কারজয়ীদের নাম চূড়ান্ত করা হয়। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশ গঠনে …

বিস্তারিত পড়ুন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে শিক্ষা মন্ত্রীর মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক।।  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা আজ দুপুর ১২.০০ টায় অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সভায় মন্ত্রী বলেন, সরকারি কাজে সুষ্ঠু সমন্বয়, খোলামেলা আলোচনা ও …

বিস্তারিত পড়ুন

সোমবার থেকে দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রাও

নিজস্ব প্রতিবেদক।। সারাদেশে বিরাজমান গুমোট আবহাওয়ার মধ্যে আগামী সপ্তাহে বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে আগামী চারদিন আবহাওয়া প্রধানত শুষ্ক ও তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও সোমবার থেকে দেশের চারটি বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল …

বিস্তারিত পড়ুন

সরকারের দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতিতে আশার সঞ্চার দেখছে টিআইবি

নিজস্ব প্রতিবেদক।। নতুন সরকারপ্রধানের সাম্প্রতিক বেশ কিছু ঘোষণা এবং দুর্নীতিবিরোধী অবস্থান দেশের সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক আশার সঞ্চার করেছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।  বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ মাইডাস সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিক্রিয়া জানান। সরকারের সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিবিরোধী …

বিস্তারিত পড়ুন

সচিবালয়ে নিজের কক্ষের বিদ্যুৎ ব্যবহার কমালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট ও শীতাতপ নিয়ন্ত্রণ কমিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সকল মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রী সচিবালয়ে এসে এই উদ্যোগ নেন। আতিকুর …

বিস্তারিত পড়ুন

১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা, এবার ঈদের ছুটি ৭ দিন

নিজস্ব প্রতিবেদক।। ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৮ মার্চও ছুটি ঘোষণা করেছে সরকার। এতে এবার ঈদুল ফিতরে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভা বৈঠকে ঈদের আগে ১৮ মার্চ (বুধবার) ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা …

বিস্তারিত পড়ুন

এক কলঙ্কময় রাত থেকে রক্ষা পেল ঢাবি: সর্ব মিত্র চাকমা

নিজস্ব প্রতিবেদক।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হল এলাকায় পথশিশুকে ধর্ষণের চেষ্টাকালে এক যুবককে হাতেনাতে আটক করেছে শিক্ষার্থীরা। এ ঘটনাকে ‘এক কলঙ্কময় রাত থেকে রক্ষা পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়’ বলে উল্লেখ করেছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা। বুধবার (৪ মার্চ) রাতে নিজের ফেসবুক পোস্টে এ কথা লেখেন সর্ব মিত্র চাকমা। …

বিস্তারিত পড়ুন

পল কাপুরের সঙ্গে যুক্তরাষ্ট্রে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা বিএনপির

নিজস্ব প্রতিবেদক।। ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। এ সময় বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে উভয়পক্ষের আলোচনা হয়েছে।  বৃহস্পতিবার (৫ মার্চ) …

বিস্তারিত পড়ুন

ঈদে ছুটি বাড়ল

নিজস্ব প্রতিবেদক।।  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়। এর ফলে এবার কার্যত ছুটি হবে মোট সাতদিন। চাঁদ দেখা সাপেক্ষে ২১ …

বিস্তারিত পড়ুন