এইমাত্র পাওয়া

Daily Archives: March 30, 2026

প্রাথমিক বৃত্তি পরীক্ষা: একসঙ্গে দুই শ্রেণির পড়া—এ কেমন শিক্ষা নীতি?

।। এ এইচ এম সায়েদুজ্জামান।। এক গ্রামে এক সময় এক কৌতুকপ্রিয় জমিদার ছিলেন। তিনি একদিন ঘোষণা দিলেন—“যে গরু সবচেয়ে বেশি দুধ দেবে, তাকে পুরস্কার দেওয়া হবে।” গ্রামের সবাই উৎসাহিত। কিন্তু শর্ত শুনে সবাই হতবাক—গরুটিকে একইসঙ্গে দুই মাঠে চড়াতে হবে, দুই রকম খাবার খাওয়াতে হবে, আর একসঙ্গে দুই দিক থেকে দুধ …

বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষা শুরু ৭ জুন

এম সজল, যুগ্ম সম্পাদক।।  আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে । শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের চূড়ান্ত অনুমোদনের পর এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। রবিবার (২৯ মার্চ) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের …

বিস্তারিত পড়ুন

আয়কর রিটার্নের শেষ দিন আগামীকাল

নিউজ ডেস্ক।।  কয়েক দফা সময় বাড়ানোর পর আয়কর রিটার্ন দেওয়ার সময় শেষ হচ্ছে কাল। আয়কর রিটার্ন ঘরে বসে অনলাইনে দিতে পারবেন। কোনো কাগজপত্র লাগলে আজই সংগ্রহ করতে হবে। কেউ জমা না দিতে চাইলে সময় বাড়িয়ে নিতে পারেন। করদাতারা ৩১ মার্চের আগে আবেদন করলে সংশ্লিষ্ট কমিশনার রিটার্ন জমার জন্য অতিরিক্ত ৯০ …

বিস্তারিত পড়ুন

নৈশপ্রহরীর বাধায় শ্রীনগরে প্রধান শিক্ষকের যোগদান অনিশ্চিত

নিজস্ব প্রতিবেদক।। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারগাঁও আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আজিম খানকে কর্মস্থলে যোগদানে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২৯ মার্চ) সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করতে গেলে নৈশপ্রহরী এমারত হোসেন তাকে বাঁধা দেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী প্রধান শিক্ষক মো. আজিম খান এ ঘটনায় উপজেলা নির্বাহী …

বিস্তারিত পড়ুন

জ্বালানি সংকট : বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক।। ক্রমবর্ধমান বৈশ্বিক অনিশ্চয়তার কারণে দেশের জ্বালানি খাতে তৈরি হওয়া চাপ সামাল দিতে একগুচ্ছ সাশ্রয়ী পদক্ষেপ বা কৃচ্ছ্রসাধন কর্মসূচি নেওয়ার কথা ভাবছে সরকার। এর মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটি বাড়ানো, কর্মকর্তাদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা ঘরে বসে কাজ করার সুযোগ এবং অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে আংশিকভাবে …

বিস্তারিত পড়ুন

বাতিলের তালিকায় উঠছে গণভোটসহ ২০ অধ্যাদেশ

নিজস্ব প্রতিবেদক।। চব্বিশের জুলাই গণআন্দোলনের পর জাতীয় সংসদ কার্যকর না থাকায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার জারি করে ১৩৩টি অধ্যাদেশ। এসব অধ্যাদেশের মধ্যে গণভোট অধ্যাদেশসহ অন্তত ২০টি অধ্যাদেশের কপাল পুড়ছে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এসব অধ্যাদেশের অনুমোদন পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। যাচাই-বাছাইয়ের জন্য গঠিত বিশেষ সংসদীয় কমিটি এসব …

বিস্তারিত পড়ুন

ইমামের সামাজিক মর্যাদা ও দায়িত্ব

ইসলাম ডেস্ক।।।। মসজিদ মুসলিম সমাজের প্রাণকেন্দ্র। মদিনার মসজিদে নববী থেকে যাত্রা শুরু হয়েছিল ইসলামী সমাজ ও রাষ্ট্রের। আর মসজিদের মিম্বার থেকে মুসলিম জাতির নেতৃত্ব দিয়েছেন মহানবী (সা.) ও ইসলামের মহান চার খলিফা। তাই মুসলিম সমাজে মসজিদের ইমামের মর্যাদা কেন্দ্রীয় নেতৃত্বের। শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া (রহ.) বলেন, ‘মহানবী (সা.)-এর ইমামতি ও …

বিস্তারিত পড়ুন

নতুন নীতিতে ঢেলে সাজানো হচ্ছে পুলিশ বাহিনী

নিজস্ব প্রতিবেদক।। নানান সংকটের পর নতুনরূপে সাজছে পুলিশ। প্রধানমন্ত্রীর ১৮০ দিনের কর্মসূচি এবং নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বেশ কিছু কর্মপরিকল্পনা সাজিয়েছে পুলিশ সদর দপ্তর। সেবাবান্ধব পুলিশ গড়তে ৯টি নতুন ইউনিট গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশের নৈতিক মনোবল পুনঃপ্রতিষ্ঠা ও জনআস্থা অর্জন, অনলাইন অভিযোগ দায়ের সুবিধা সম্প্রসারণ এবং পুলিশ কমিশন আইন …

বিস্তারিত পড়ুন

বাংলা নববর্ষ উদ্‌যাপনে জাতীয়ভাবে বিস্তৃত কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক।। বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্‌যাপন উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গতকাল রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় এ কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। প্রতিবছরের মতো এবারও নববর্ষ উদ্‌যাপনকে জাতীয় উৎসবে পরিণত করতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক …

বিস্তারিত পড়ুন

নিউজিল্যান্ডে শিক্ষার্থী ভিসায় নেওয়া যাবে পরিবার, থাকছে যে যে শর্ত

নিজস্ব প্রতিবেদক।। নিউজিল্যান্ড এখন আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম গন্তব্য হয়ে উঠছে। দেশটিতে শিক্ষার্থীরা পড়াশোনার সময় সপ্তাহে সর্বোচ্চ ২৫ ঘণ্টা পর্যন্ত কাজ করার সুযোগ পান। তবে নির্ধারিত ছুটির সময়—যেমন মধ্যবর্ষের ছুটি এবং বড়দিন ও নববর্ষের ছুটিতে তাঁরা পূর্ণকালীন কাজ করার সুযোগ পান। দেশটিতে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে স্বামী/স্ত্রী ও …

বিস্তারিত পড়ুন