এইমাত্র পাওয়া

Daily Archives: March 4, 2026

রাষ্ট্রপতি ও স্পিকার পদে নিয়োগ নিয়ে বিএনপিতে আলোচনা

নিজস্ব প্রতিবেদক।। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের ১৫ দিন অতিবাহিত হওয়ার পর এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে পরবর্তী রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের স্পিকার পদে কারা আসছেন। দলের নীতিনির্ধারণী পর্যায়ে রাষ্ট্র ও সংসদের এই শীর্ষ পদগুলোতে অভিজ্ঞ এবং রাজনৈতিকভাবে সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিদের বসানোর পরিকল্পনা করা হচ্ছে।  দলীয় একাধিক …

বিস্তারিত পড়ুন

সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

নিজস্ব প্রতিবেদক। । ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। বুধবার সকালে অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ সুপ্রিম কোর্টের ৬ আইনজীবী এ রিট দায়ের করেন। রিটে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর-দক্ষিণসহ দেশের …

বিস্তারিত পড়ুন

কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে উদ্যোগ নিতে হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।।  শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি ও কর্মমুখী শিক্ষাকে আধুনিক, যুগোপযোগী এবং বাজারের চাহিদাভিত্তিক করতে হবে। এ লক্ষ্যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ জোরদার করা, ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে শক্তিশালী সংযোগ তৈরি করা এবং কারিকুলাম …

বিস্তারিত পড়ুন

৬০ শতাংশ হচ্ছে শিক্ষকদের উৎসব ভাতা

নিজস্ব প্রতিবেদক।।  বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বাড়িয়ে ৬০ শতাংশ করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কাছে এজন্য প্রস্তাবনা চাওয়া হয়েছে। বুধবার (৪ মার্চ) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ৬০ শতাংশ করা হলে অতিরিক্ত ২০০ থেকে …

বিস্তারিত পড়ুন

সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক।।  সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা, প্রশাসনিক গতিশীলতা ও আন্তঃদপ্তর সমন্বয় বাড়াতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে। গত ২ মার্চ এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে। যদিও এর আগে ২০২১ ও ২০১৯ সালে এ বিষয়ে পরিপত্র জারি করেছিল …

বিস্তারিত পড়ুন

আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব

নিজস্ব প্রতিবেদক।।  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার বিএফআইইউর পক্ষ থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে চিঠি পাঠানো হয়। চিঠিতে আগামী তিন কার্যদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত ব্যাংক …

বিস্তারিত পড়ুন

ঈদের ছুটি বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল

নিজস্ব প্রতিবেদক।।  প্রতি বছরের মতো সিয়াম সাধনের মাধ্যমে রমজান মাস পালন করছেন ধর্মপ্রাণ মুসলিমরা। দেখতে দেখতেই চলে গেছে ১৩টি রোজা। আজ বুধবার (৪ মার্চ) ১৪তম রোজা পালন করছেন মুসলিমরা। ইতিমধ্যে ঈদের ছুটি পাঁচ দিন নির্ধারিত হলেও তা বৃদ্ধি নিয়ে চলছে আলোচনা। ছুটি বৃদ্ধির প্রস্তাব ইতিমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আগামীকাল …

বিস্তারিত পড়ুন

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল

নিজস্ব প্রতিবেদক।।  বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুই কর্মকর্তা এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে সই করেছেন জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌফিক আহমেদ। প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, বরিশাল …

বিস্তারিত পড়ুন

চলতি মাসে তাপপ্রবাহ ও কালবৈশাখীর আভাস

নিজস্ব প্রতিবেদক।।  চলতি মার্চ মাসে দেশে একটি বা দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে কালবৈশাখী ঝড়েরও আশঙ্কা রয়েছে। তবে বঙ্গোপসাগরে এ মাসে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মাসব্যাপী পূর্বাভাসে বলা হয়েছে, মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর …

বিস্তারিত পড়ুন

যোগ্যতা না জ্যেষ্ঠতা—কোনটি হবে প্রধান শিক্ষক হওয়ার মানদণ্ড?

।। এ এইচ এম সায়েদুজ্জামান ।। স্কুলের স্টাফরুমে সেদিন অদ্ভুত এক নীরবতা। সদ্য নিয়োগ পাওয়া তরুণ শিক্ষক আরিফ চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে মাঠের দিকে তাকিয়ে ছিল। তার চোখে স্বপ্ন—একদিন সে এই বিদ্যালয়ের নেতৃত্ব দেবে, নতুন চিন্তা, প্রযুক্তি আর শৃঙ্খলার সমন্বয়ে বদলে দেবে পুরো পরিবেশ। হঠাৎই সহকর্মী এক সিনিয়র শিক্ষক মৃদু …

বিস্তারিত পড়ুন