এইমাত্র পাওয়া

Daily Archives: May 3, 2025

মাদ্রাসার অ্যাডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা বেঁধে দিলো শিক্ষা মন্ত্রণালয়

ঢাকাঃ বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি এবং গভর্নিং বডির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে আলিম ও সমমান মাদ্রাসার ক্ষেত্রে সভাপতি পদপ্রার্থীকে অবশ্যই কামিল অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। অন্যদিকে দাখিল ও সমমান মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি হতে প্রয়োজন হবে ফাজিল অথবা স্নাতক ডিগ্রি। জানা যায়, …

বিস্তারিত পড়ুন

উপদেষ্টা বদল হলেন, শিক্ষায় কি আদৌ কোনো পরিবর্তন এসেছে

ঢাকাঃ দেখতে দেখতে প্রায় ৯ মাস পার করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এই সময়ে সরকার বেশ কিছু ‘সংস্কার কমিশন’ গঠন করে তার সুপারিশের ‘বাস্তবায়ন’ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রীতিমতো দর-কষাকষি করছে। কোনটি তাৎক্ষণিক বাস্তবায়নযোগ্য আর কোনটি ভবিষ্যতে বাস্তবায়নের মুখ দেখবে, তা নিয়ে আলোচনাও চলছে। সরকারের মনোযোগ ‘সংস্কার’কেন্দ্রিক হলেও রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ …

বিস্তারিত পড়ুন

পটিয়ায় এক স্কুলে সকল শিক্ষক হিন্দু শিক্ষার্থীরা মুসলিম

চট্টগ্রামঃ চট্টগ্রাম জেলার পটিয়ায় এক স্কুলে সকল শিক্ষক হিন্দু কিন্তু শিক্ষার্থীরা মুসলিম। উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের পশ্চিম রসিদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাঞ্চল্যকর এই তথ্য পাওয়া যায়। এই বিদ্যালয়ে কর্মরত ৪ জন শিক্ষকের সবাই সনাতনী ধর্মাবলম্বী। অপরদিকে বিদ্যালয়ে অধ্যয়নরত ১২৩ জন শিক্ষার্থীর সকলেই ইসলাম ধর্মাবলম্বী। জানা যায়, উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের পশ্চিম রসিদাবাদ …

বিস্তারিত পড়ুন

ছাত্রের হাতে মা র খেয়ে হাসপাতালে ভর্তি শিক্ষক

খুলনাঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর হামলায় সহকারী ছাত্রবিষয়ক পরিচালক হাসান মাহমুদ সাকি গুরুতর আহত হয়েছেন। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাত পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। হামলাকারী শিক্ষার্থীর নাম আবদুল্লাহ নোমান। তিনি বাংলা ২০১৮ ব্যাচের শিক্ষার্থী। এদিকে শিক্ষকের ওপর …

বিস্তারিত পড়ুন

চাকরি ছাড়লে মাধ্যমিক বিদ্যালয়ের ১২ সহকারী শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১২ জন সহকারী শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যত্র চাকরি হওয়ায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতেই চাকরি থেকে অব্যাহতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ৩০ এপ্রিল মন্ত্রণালয়ের মাধ্যমিক ও ঊচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মদ রহিমা আক্তার স্বাক্ষরিত অফিস আদেশে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়।  শর্তসমূহের মধ্যে …

বিস্তারিত পড়ুন

টানা ১০ দিন এক ঘন্টার কর্মবিরতিতে যাচ্ছে প্রাথমিক শিক্ষকরা

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আগামী সোমবার (৫ মে) থেকে কর্ম বিরতিসহ আন্দোলন কর্মসূচি পালন করতে যাচ্ছেন। ২৬ মে পর্যন্ত এই কর্মসূচি চলার কথা রয়েছে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গঠিত কনসালটেশন কমিটির বেতন গ্রেড নির্ধারণের প্রস্তাবনার পর নতুন করে আন্দোলন কর্মসূছি ঘোষণা করেছেন শিক্ষকরা। তারা বলছেন, নতুন …

বিস্তারিত পড়ুন

গভর্নিং বডির অনৈতিক খবরদারি বন্ধ করার দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ গভর্নিং বডির অনৈতিক খবরদারি বন্ধ করা, শিক্ষার অনিয়ম, দুর্নীতি এবং অসংগতি নিরসন, শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে শিক্ষা সংস্কার কমিশন গঠনসহ ১২ দফা দাবিতে মানববন্ধন করেছে ‘অভিভাবক ঐক্য ফোরাম’। শনিবার (৩ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে সরকারের কাছে ১২ দফা দাবি …

বিস্তারিত পড়ুন

দেশের সাত জেলায় বজ্রপাতের শঙ্কা, আবহাওয়া অফিসের ১০ পরামর্শ

ঢাকাঃ দেশের সাত জেলায় আজ শনিবার দুপুর পৌনে ১২টা থেকে বজ্রবৃষ্টির পাশাপাশি বজ্রপাতের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত বজ্রপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ …

বিস্তারিত পড়ুন

রাবির ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ, যেভাবে পাবেন পরীক্ষার্থীরা

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ শনিবার সকালে (৩ মে) প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। গত ২৬ এপ্রিল দুই শিফটে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই ইউনিটে পরীক্ষার্থী ছিল ৯৮ হাজার ৮২০ জন। ‘সি’ …

বিস্তারিত পড়ুন

বুয়েট শিক্ষার্থী আবরার হ-ত্যা মামলা: ২০ জনের মৃ-ত্যু-দ-ণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল

ঢাকাঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। সম্প্রতি ১৩১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ১৬ মার্চ আসামিদের …

বিস্তারিত পড়ুন