এইমাত্র পাওয়া

Monthly Archives: April 2025

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের এমপিও’র চেক ছাড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল২০২৫ মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ১ মে ২০২৫ খ্রিষ্টাব্দের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক (অর্থ) ড. কে এম মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে …

বিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিলেন বেসরকারি প্রাথমিক শিক্ষকরা

ঢাকাঃ জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন বেসরকারি প্রাথমিক শিক্ষকরা। তারা বলছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই বিদ্যালয়গুলো বাদ রেখে তৎকালীন ফ্যাসিস্ট সরকার অন্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে। তাই আমাদের দাবি মানতে হবে। মঙ্গলবার দুপুরে এ দাবি সম্বলিত স্মারকলিপি প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেন শিক্ষকরা। তারা জানিয়েছেন, প্রধান উপদেষ্টার …

বিস্তারিত পড়ুন

প্রাথমিক শিক্ষকদের জন্য বড় সুখবর, বেতন গ্রেড এক ধাপ বাড়ানোর উদ্যোগ..

ঢাকাঃ প্রাথমিক শিক্ষকদের জন্য বড় সুখবর আসছে। তাদের বেতন গ্রেড এক ধাপ বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ‘প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে গঠিত পরামর্শক কমিটি’র সুপারিশ এবং আদালতের রায়ের আলোকে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে প্রাথমিকের সহকারী শিক্ষকরা শুরুতে ১২তম ও প্রধান শিক্ষকরা দশম গ্রেড …

বিস্তারিত পড়ুন

এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে ৪ শিক্ষার্থী বহিষ্কার, দায়িত্বরত ৩ শিক্ষককে অব্যাহতি

ময়মনসিংহঃ ময়মনসিংহে চলমান এসএসসি পরীক্ষায় নকল করার দায়ে ৪ শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। এ সময় দায়িত্ব অবহেলার দায়ে ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কক্ষের দায়িত্বরত ৩ শিক্ষককে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার এসএসসি ভোকেশনাল পরীক্ষা কেন্দ্র মাইজবাড়ী খালেক উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, ড. হাবিবুর রহমান …

বিস্তারিত পড়ুন

দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৬ শিক্ষককে বহিষ্কার

জামালপুরঃ জামালপুরের ইসলামপুর ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে চলমান দাখিল ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৬ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান কেন্দ্র পরিদর্শনে গেলে দায়িত্বে নিয়োজিত শিক্ষকরা নিয়ম ভঙ্গ ও দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে ছয়জন …

বিস্তারিত পড়ুন

পুলিশ সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা

ঢাকাঃ পুলিশ সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে এই আয়োজনের উদ্বোধন করেন তিনি। ‘আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের পুলিশ সপ্তাহের মূল আয়োজন থাকছে ৩ দিন। আগামী শুক্রবার পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) নির্ধারিত আয়োজনের মধ্য …

বিস্তারিত পড়ুন

হজযাত্রীদের জন্য হজ প্রিপেইড কার্ড চালু করলো ইসলামী ব্যাংক

ঢাকাঃ হজযাত্রীদের নগদ অর্থ বহনের ঝুঁকি ও ঝামেলা এড়াতে হজ প্রিপেইড কার্ড চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৮ এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ কার্ডের উদ্বোধন করেন। এ সময় ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান …

বিস্তারিত পড়ুন

বান্দরবানে নেকাব পরে আসায় শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগ

বান্দরবানঃ বান্দরবানে বেসিক ট্রেনিং অন প্রাইমারি টিচার্সের ভাইভা পরীক্ষায় নেকাব পরে অংশ গ্রহণ করায় এক শিক্ষিকাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন খানের বিরুদ্ধে। সোমবার (২৮ এপ্রিল) সকালে বান্দরবান শহরের রেইচা এলাকায় (পিটিটিসি) প্রাইমারি টিচার্স ট্রেনিং সেন্টারে প্রাইমারি শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণের ভাইভা পরীক্ষায় এ ঘটনা ঘটে। …

বিস্তারিত পড়ুন

ছয় দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটে চলছে ‘শাটডাউন’ কর্মসূচি

ঢাকাঃ ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রূপরেখা প্রণয়ন না করা পর্যন্ত মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে ‘শাটডাউন’ কর্মসূচি পালন করছে। সকাল থেকে সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসিসহ বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করছেন। কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ নামে ফেসবুক পেজে শিক্ষার্থীদের কর্মসূচি পালনের …

বিস্তারিত পড়ুন

পরীক্ষার দিন বাদে বাকি দিনগুলোয় নিয়মিত ক্লাস নেয়ার নির্দেশনা: জেলা প্রশাসক

পঞ্চগড়ঃ পরীক্ষার দিন বাদে বাকি দিনগুলোয় নিয়মিত ক্লাস নেয়ার নির্দেশনা দিয়েছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শিক্ষা এবং কোচিং বিষয়ে শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এমন নির্দেশনা প্রদান করেন তিনি। বর্তমানে সারাদেশে এসএসসি পরীক্ষা চলছে। এ সময় পরীক্ষা কেন্দ্রগুলোয় স্কুল …

বিস্তারিত পড়ুন