ঢাকাঃ ইএফটির (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) মাধ্যমে ডিসেম্বর মাসের বেতন পেয়েছেন বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের এক লাখ ৮৯ হাজার ৯০৭ জন। দ্বিতীয় ধাপে ৬৭ হাজার ৪৪৪ জন শিক্ষক-কর্মচারীকে ইএফটিতে বেতন দেওয়া হবে। এছাড়া চলতি মাসে আরও শিক্ষক-কর্মচারীর ডাটা প্রস্তুত করে মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ডিসেম্বরের বেতন দেওয়ার কথা রয়েছে। জানুয়ারির মধ্যে তিন …
বিস্তারিত পড়ুনDaily Archives: January 24, 2025
এখনও ডিসেম্বরের বেতন ছাড় না হওয়ায় মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির ক্ষোভ
ঢাকাঃ এমপিওভূক্ত শিক্ষকদের ডিসেম্বর-২০২৪ এর বেতন এখন পর্যন্ত অধিকাংশ শিক্ষকের একাউন্টে স্থানান্তর না হওয়ায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মো: নূরে আলম বিপ্লব কর্তৃক যুক্ত বিবৃতিতে বলা হয়েছে, ইএফটির মাধ্যমে এখন পর্যন্ত একাউন্টে টাকা স্থানান্তর না হওয়ায় …
বিস্তারিত পড়ুনতুলারাম কলেজ শিক্ষার্থীদের শিক্ষা সফরে যাওয়ার পথে বাস উল্টে পথচারী নি-হ-ত
চট্টগ্রামঃ চট্টগ্রামের মিরসরাইয়ে শিক্ষা সফরে যাওয়ার পথে যাত্রীবাহী একটি বাস উল্টে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসে থাকা ছয় শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজারের দক্ষিণ পাশে হাদি মূসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নারায়ণগঞ্জের সরকারি তুলারাম কলেজের শিক্ষার্থীদের নিয়ে বাসটি কক্সবাজারে …
বিস্তারিত পড়ুনঅধিভুক্ত ৭ কলেজের চলমান পরীক্ষা পেছানোর প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ
ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের চলমান অনার্স ও মাস্টার্স পরীক্ষার রুটিন পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে কলেজটির উত্তর ছাত্রাবাসের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি নায়েমের গলি হয়ে মিরপুর সড়ক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের …
বিস্তারিত পড়ুনএমবিবিএস ভর্তিতে পুরুষের তুলনায় নারী শিক্ষার্থীরা এগিয়ে
ঢাকাঃ এমবিবিএস ভর্তি পরীক্ষায় নারীরা পুরুষদের ছাড়িয়ে যাচ্ছেন। বর্তমানে মেডিকেল শিক্ষার্থীদের প্রায় দুই-তৃতীয়াংশই নারী। বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে দেশের স্বাস্থ্যখাতে ভারসাম্যহীনতা তৈরি হতে পারে। তারা মনে করছেন, পুরুষ শিক্ষার্থীদের উৎসাহিত করতে কোটার মতো বিশেষ সুবিধার প্রয়োজন হতে পারে। চলতি বছরে এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন এক …
বিস্তারিত পড়ুনজবি শিক্ষার্থীদের মধ্য থেকেই শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান
ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদ। গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এ স্মারকলিপি দেন তারা। এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রগতিতে শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জগন্নাথ …
বিস্তারিত পড়ুনচিরকুট লিখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শিক্ষকের আ-ত্ম-হ-ত্যা
চট্টগ্রামঃ চট্টগ্রামের পটিয়ায় একটি কোচিং সেন্টারের শিক্ষক রাজন দত্ত (৩৭) চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৃত মিলন দত্তের পুত্র। শুক্রবার সকাল ৮টার দিকে পটিয়া উপজেলার ধলঘাট রেল স্টেশন এলাকায় কক্সবাজারগামী একটি চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। চিরকুটে লিখা ছিলো, “আমার এই …
বিস্তারিত পড়ুনশেকৃবির শিক্ষক-কর্মকর্তারা বরাদ্দের দোকান ভাড়ায় খাটাচ্ছেন, ভোগান্তিতে শিক্ষার্থীরা
ঢাকাঃ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধে বরাদ্দের দোকান ভাড়ায় খাটানোর অভিযোগ উঠেছে। নামমাত্র মূল্যে প্রশাসন বরাদ্দ পেলেও সেগুলো বাইরের ব্যবসায়ীর কাছে তারা ভাড়া দিচ্ছেন কয়েক গুণ বাড়তি দামে। আবার বড় অঙ্কের টাকা জামানতও নিচ্ছেন। ফলে এসব দোকানের পণ্য বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন শিক্ষার্থীরা। জানা যায়, …
বিস্তারিত পড়ুনমেডিকেল অ্যাসিস্ট্যান্টদের প্রশিক্ষণ বন্ধে আল্টিমেটাম দিল ঢামেক শিক্ষার্থীরা
ঢাকাঃ আগামীকাল শনিবার (২৫ জানুয়ারি) রাত ১২টার মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের প্রশিক্ষণ বন্ধে আল্টিমেটাম দেয়া হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঢামেক হাসপাতালের পরিচালকের কাছে এই দাবি জানিয়েছেন মেডিকেলের সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত বক্তব্যে বলা হয়েছে, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, …
বিস্তারিত পড়ুনঘুরতে গিয়ে রাবি ক্যাম্পাসে বহিরাগত কলেজ শিক্ষার্থীর মৃ-ত্যু
রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় শিমুল শিহাব নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত এগারোটার দিকে এই ঘটনা ঘটে। নিহত শিমুল রাজশাহী কলেজের শিক্ষার্থী এবং নগরীর মেহেরচন্ডী বুধপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, রাত এগারোটার দিকে সহকারী প্রক্টরের একটি দল ক্যাম্পাসে …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল