এইমাত্র পাওয়া

Daily Archives: October 27, 2024

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বরখাস্তের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছয়গড়িয়া শাহ আলম উচ্চ বিদ্যালয়ের বহিষ্কৃত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. সেলিনা বেগমের স্থায়ী বরখাস্ত ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার সকালে বিদ্যালয় মাঠে মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেয়। মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. সেলিনা বেগম মিথ্যা মামলা দিয়ে বিদ্যালয়ের …

বিস্তারিত পড়ুন

সিসিডি’র উদ্যোগে গোলটেবিল আলোচনা 

নিজস্ব প্রতিবেদক।। জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ২৬ অক্টোবর ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও উন্নত জাতিগঠনের পথরেখা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করেছে নতুন সিভিল সোসাইটি প্লাটফর্ম ‘সেন্টার ফর সিভিলাইজেশনাল ডায়লগ (সিসিডি)’। নবগঠিত থিঙ্ক ট্যাঙ্কটি আয়োজিত অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ …

বিস্তারিত পড়ুন

মহাপরিচালক (এনআইবি) পদে যোগদান করতে না দেওয়ায় রাবিতে মানববন্ধন

রাজশাহীঃ ঢাকার আশুলিয়ায় অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) মহাপরিচালক পদে অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদুর রহমানকে যোগদান করতে না দেওয়ার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) দুপুর ২টায় প্যারিস রোডে রাবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। তারা অনতিবিলম্বে এনআইবির …

বিস্তারিত পড়ুন

খুব শিগগিরই শুরু হবে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের প্রশিক্ষণ

ঢাকাঃ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের সক্ষমতা বাড়ানোর জন্য প্রশিক্ষণার্থী মনোনয়ন চেয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে ইতোমধ্যেই চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। ইউজিসি প্রণীত মডিউলের আলোকে চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অংশগ্রহণের পরবর্তী করণীয় নির্ধারণে অংশীজনদের নিয়ে সোমবার (২৭ অক্টোবর) এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা …

বিস্তারিত পড়ুন

প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন

সাতক্ষীরাঃ সাতক্ষীরার কালিগঞ্জ সুরত আলী বহুমূখি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলীর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের প্রতিবাদে ও পদত্যাগের ১ দফা দাবিতে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবরা। রবিবার সকাল ১১টার দিকে স্কুল ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে রতনপুর কদমতলা সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী প্রধান …

বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের আন্দোলনে সিকৃবিতে প্রশাসনিক ভবনে তালা

সিলেটঃ শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)। তারা প্রক্টরিয়াল বডির পদত্যাগ চেয়ে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়েছেন। রোববার (২৭ অক্টোবর) সকাল থেকে ক্যাম্পাসে জড়ো হয়ে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছেন। ছাত্রদলের ব্যানার ছেঁড়া ইস্যুতে সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিবৃতিতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হন। তারা আট দফা দাবিও জানিয়েছেন। রাতে ব্যানার …

বিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে ১ ঘণ্টার জন্য দায়িত্ব পালন কলেজছাত্রীর

খুলনাঃ মাত্র এক ঘণ্টার জন্য খুলনার কয়রা উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে প্রতীকী দায়িত্ব পালন করেছেন কলেজছাত্রী রত্না মুণ্ডা। রত্না মুণ্ডা কয়রা সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় ও পরিত্রাণের উদ্যোগে রোববার (২৭ অক্টোবর) সকাল ১০টায় কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা …

বিস্তারিত পড়ুন

শুধু পলিথিনের শপিংব্যাগ বন্ধ, নভেম্বরে অভিযান শুরু: পরিবেশ উপদেষ্টা

ঢাকাঃ পাটজাত পণ্য উৎপাদনকারীরা বেশী দাম ধরার কারণে মানুষ প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে বাধ্য হয়। ফলে পলিথিনের ব্যবহার বন্ধে পাটের ব্যাগের মূল্য সহনীয় রাখতে হবে। এমন মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।  রোববার (২৭ অক্টোবর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এ কথা বলেন তিনি। রিজওয়ানা বলেন, সব ধরণের পলিথিন …

বিস্তারিত পড়ুন

৮টি ল্যাপটপ আত্মসাৎ সহ নানা অভিযোগ মাদরাসার সুপারের বিরুদ্ধে

শরীয়তপুরঃ শরীয়তপুরের গোসাইরহাটের শেখ ফজিলাতুন্নেছা ইসলামিয়া দাখিল মাদরাসার ৮টি ল্যাপটপ লোপাটের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সুপার ফখরুল ইসলাম আনসারীর বিরুদ্ধে। তবে এমন ঘটনা নতুন না, এর আগেও তিনি নতুন বই চুরির ঘটনায় ৬ মাসের জন্য বরখাস্ত হয়েছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠায় অপসারণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী …

বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে অনার্স-মাস্টার্স শিক্ষকদের মানববন্ধন

চট্টগ্রামঃ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে  অনার্স-মাস্টার্স শিক্ষকদের সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে এমপিওভুক্তির দাবিতে এবং ঢাকা শিক্ষা ভবনের সামনে কর্মসূচিতে শিক্ষকদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সমন্বয়ক মো: মোস্তফা, জেলা কমিটির সভাপতি নূর মোহাম্মদ চৌধুরী, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সোহেল, জেলার শিক্ষকবৃন্দ যথাক্রমে …

বিস্তারিত পড়ুন