বরিশালঃ জেলার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রামে একবছর আগেও মুখর ছিল শিক্ষক ও শিক্ষার্থীদের পদচারনায় আবুল হোসেন খান কলেজটি। ১৮ বছরের পুরোনো ঐতিহ্যবাহী কলেজটিতে সর্বশেষ ২০২২ সালে বরিশাল শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে নতুন বছরের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম বন্ধ করে দেয় কলেজ কর্তৃপক্ষ। বর্তমানে কলেজটির সকল …
বিস্তারিত পড়ুনDaily Archives: May 24, 2023
এক ঝড়ে স্কুলের পাঠদান বন্ধ এক সপ্তাহ
যশোরঃ জেলার মনিরামপুরের গোপিকান্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভবনের টিনের চালা গত ১৭ মে ঘূর্ণিঝড়ে উড়ে গেছে। এরপর থেকে প্রতিষ্ঠানটিতে পাঠদান বন্ধ রয়েছে। আজ বুধবার বেলা ১১টায় বিদ্যালয়টিতে গিয়ে কোনো শিক্ষার্থীকে পাওয়া যায়নি। কয়েকজন শিক্ষককে অফিসকক্ষে বসে থাকতে দেখা গেছে। বিদ্যালয়ের শিক্ষকেরা বলছেন, ১৭ মে রাতের ঘূর্ণিঝড়ে বিদ্যালয়ের সব শ্রেণিকক্ষের টিনের চালা …
বিস্তারিত পড়ুনশুদ্ধাচার পুরস্কার পেলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি
ঢাকা: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) শাহ রেজওয়ান হায়াত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২২-২০২৩ শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। মঙ্গলবার (২৩ মে) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফজলুর রহমানের সই করা পত্রে এ তথ্য জানানো হয়েছে। পুরস্কার হিসেবে তিনি পাবেন একটি ক্রেস্ট, সার্টিফিকেট ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ। …
বিস্তারিত পড়ুনঢাকা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শাহ আলম
ঢাকা: ঢাকা জেলার মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নবাবগঞ্জ উপজেলার কলাকোপা কোকিল প্যারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম। বুধবার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদ। জানা যায়, এ বছরই প্রধান শিক্ষক শাহ আলম নবাবগঞ্জ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত …
বিস্তারিত পড়ুনপ্রধানমন্ত্রীর পতন দাবি: জরুরি সভায় শিক্ষক বরখাস্ত
নেত্রকোণাঃ প্রধানমন্ত্রীর পতন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মো. মিজানুর রহমান নামে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৩ মে) দুপুর ২টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর উচ্চ বিদ্যালয়ের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয় বিদ্যালয় পরিচালনা কমিটি। বুধবার …
বিস্তারিত পড়ুনশিক্ষাগত যোগ্যতা ছাড়াই হতে চেয়েছিলেন সহযোগী অধ্যাপক
ঢাকাঃ দেশের প্রথম চিকিৎসা বিশ্ববিদ্যালয়- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। ২০২১ সালের ২৯ মার্চ থেকে প্রতিষ্ঠানটির ভাইস-চ্যান্সেলর (ভিসি) হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। চিকিৎসা-গবেষণায় দেশের আইডল হয়ে ওঠা এ প্রতিষ্ঠান থেকে এখন স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া যেন নবীন চিকিৎসকদের জন্য একটি …
বিস্তারিত পড়ুনশেরপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ফারুক
শেরপুরঃ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ শেরপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদ্রাসা) হিসাবে নির্বাচিত হলেন কে. এম. ফারুক। তিনি শ্রীবরদী উপজেলার ভটপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক। জেলা উপ-কমিটি’র আহবায়ক ও সদস্য সচিব যথাক্রমে জেলা প্রশাসক সাহেলা আক্তার এবং জেলা শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান ও অন্যান্য …
বিস্তারিত পড়ুনএনটিএ: দ্বিধাদ্বন্দ্বে স্বায়ত্তশাসিত পাঁচ বিশ্ববিদ্যালয়
ঢাকাঃ ন্যাশনাল টেস্টিং অথরিটি (এনটিএ)-এর অধীনে স্নাতকে একক ভর্তি পরীক্ষা ইস্যুতে দ্বিধাদ্বন্দ্বে দেশের স্বায়ত্তশাসিত ৫ বিশ্ববিদ্যালয়। উত্তীর্ণদের আরেকটি পরীক্ষা নিতে চায় বুয়েট। ঢাকা বিশ্ববিদ্যালয় চায় স্বচ্ছতা ও জবাবদিহিতা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চিন্তিত প্রক্রিয়াগত জটিলতা নিয়ে। আর সিদ্ধান্তহীন রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে ভর্তি প্রক্রিয়া এখনো নানা ভাগে বিভক্ত। কোনো …
বিস্তারিত পড়ুনলালপুরে চাকরি হারাচ্ছেন জাল সনদধারী ৯ শিক্ষক
মোঃ মাজহারুল ইসলাম, লালপুর (নাটোর) প্রতিবেদকঃ দেশের বিভিন্ন স্কুল-কলেজে কর্মরত ৬৭৮ জন জাল সনদধারী শিক্ষককে চাকরিচ্যুত করার নির্দেশ দিয়ে তাদের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সে তালিকায় নাটোরের লালপুর উপজেলার এক সরকারি সহ মোট ৫ টি উচ্চ বিদ্যালয়ের ৯ জন শিক্ষকের নাম রয়েছে। এদের মধ্যে ৭ জন এমপিও ভুক্ত বাকি …
বিস্তারিত পড়ুনদুমকিতে জাল সনদে চাকরি করছেন তিন শিক্ষক
জেলা প্রতিবেদক, পটুয়াখালীঃ জেলার দুমকির আজিজ আহম্মেদ কলেজের ২জন ও জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয়ের ১ জন শিক্ষকের সনদ জাল এক বিজ্ঞপ্তিতে ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রনালয়। এতে তাদের এমপিও বন্ধ করা, চাকরিচ্যুত করা, গ্রহনকৃত বেতন ভাতাদি ফেরত দেয়া এবং আইনি ব্যবস্থা গ্রহনসহ সাত দফা ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হয়েছে। জানা যায়, আজিজ …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল