এইমাত্র পাওয়া

Daily Archives: May 1, 2023

গুচ্ছ ভর্তিতে আবেদন তিন লাখের বেশি

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষ সমন্বিত ভর্তি পরীক্ষা দিতে তিন লাখ তিন হাজারের বেশি শিক্ষার্থীরা আবেদন করেছেন। গতকাল রোববার গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা শেষ হয়। সোমবার গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক  …

বিস্তারিত পড়ুন

বান্দরবানে মাধ্যমিক বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট

বান্দরবানঃ বান্দরবান পার্বত্য জেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ে চরম শিক্ষক সংকটের কারনে বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষা অর্জন, ফলে ফলাফলে তারা পিছিয়ে পড়ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৭টি উপজেলায় ৮টি মাধ্যমিক বিদ্যালয় থাকলেও বছরের পর বছর ধরে শিক্ষক সংকট থাকার কারনে শিক্ষা অর্জনে পিছিয়ে পড়ছে জেলার শিক্ষার্ত্রীরা। জেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের …

বিস্তারিত পড়ুন

ওরা ৫০ কিমি. খাল পাড়ি দিয়ে অংশ নেয় এসএসসি পরীক্ষায়

রাঙামাটিঃ জেলার বিলাইছড়ি উপজেলার দুর্গম ৩ নং ফারুয়া ইউনিয়ন। বিলাইছড়ি উপজেলা সদর হতে নৌ পথে রাইংখ্যং খাল পাড়ি দিয়ে প্রায় ৫০ কি: মি: দূরে এই ইউনিয়নে যেতে হয়। এই ইউনিয়নে অবস্থিত ফারুয়া উচ্চ বিদ্যালয়। গত ৩০ এপ্রিল হতে শুরু হওয়া চলমান এসএসসি পরীক্ষায় এই ফারুয়া উচ্চ বিদ্যালয় হতে সর্বমোট ৭৩ …

বিস্তারিত পড়ুন

শহীদ মিনারে বাঁশ রাখায় মহিলা আ.লীগ নেত্রীকে জরিমানা

টাঙ্গাইলঃ জেলার সখীপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বাঁশ রাখার অভিযোগে বৈশাখী মেলা উদযাপন কমিটির পরিচালক ও ডেকোরেটরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (০১ মে) দুপুর ১২টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাঠে ঈদের …

বিস্তারিত পড়ুন

ন্যূনতম বেতন ২৫ হাজার টাকা দাবি

ঢাকাঃ সাভারে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের ব্যানারে র‌্যালি, আলোচনা ও মানববন্ধন করেছেন শ্রমিকরা। আয়োজিত সভা ও মানববন্ধন থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো। সোমবার দুপুরে ১১টার দিকে সাভারের রানা প্লাজার সামনে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন ও প্রগতিশীল গার্মেন্টস …

বিস্তারিত পড়ুন

এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় শিক্ষকের মেয়ের আত্মহত্যা

জামালপুরঃ জেলার সদর উপজেলায় বুশরা বরকত উল্লাহ বর্ষা নামে এক শিক্ষার্থী সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। জানা গেছে এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় এ ঘটনা ঘটিয়েছেনি তিনি। সোমবার (১ মে) সকালে সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনার কুমারিয়ায় নিজ শয়ন কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বুশরা বটতলা …

বিস্তারিত পড়ুন

৫ বছরে হারিয়ে যাবে প্রায় দেড়কোটি কর্মসংস্থান

ঢাকাঃ  বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও কৃত্রিম বুদ্ধিমত্তার দাপটে কর্মসংস্থানের বাজার সংকুচিত হয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোয় বিশ্বের অনেক বড় বড় প্রতিষ্ঠান কর্মী কমিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তির দিকে ঝুঁকছে। এতে একদিকে যেমন চাকরির বাজার ছোট হয়ে আসছে, অন্যদিকে কর্মহীন হয়ে পড়ছেন বহু মানুষ। এমন পরিস্থিতিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রকাশিত প্রতিবেদনে …

বিস্তারিত পড়ুন

প্রশ্নফাঁসের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, কারাগারে কলেজছাত্র

ঢাকাঃ চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার প্রতারক চক্রের সদস্য রবিন বাবুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (১ মে) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. সুমন। …

বিস্তারিত পড়ুন

দ্বিতীয় দিনের মতো আন্দোলনে ৭৭৭ শিক্ষক

ঢাকাঃ বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক শিক্ষকরা। সোমবার (০১ মে) সকাল ১১টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। আন্দোলনরত শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে, সরকারি ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক-সংকট নিরসনে স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের (স্টেপ) অধীনে নিয়োগ …

বিস্তারিত পড়ুন

ভেরিফিকেশন চলমান রেখেই ৩২ হাজার শিক্ষকের যোগদান

ঢাকাঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন চলাকালীন যোগদানের চূড়ান্ত সুপারিশ করা হবে। বিষয়টি মৌখিকভাবে শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২২ ডিসেম্বর ৬৮ হাজার ৩৯০ জন শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল …

বিস্তারিত পড়ুন