নিউজ ডেস্ক।। আগামী ১১ আগস্ট থেকে পর্যায়ক্রমে সীমিত সংখ্যক যানবাহন, রেল চলবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মঙ্গলবার (৩ আগস্ট) সচিবালয়ে সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে ব্রিফিংয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য জানিয়েছেন।
বিস্তারিত পড়ুনDaily Archives: August 3, 2021
লকডাউন বাড়ল ১০ আগস্ট পর্যন্ত
নিউজ ডেস্ক।। করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষিধের মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার (৩ আগস্ট) বেলা ১১টায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনলাইনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্টরা অংশ নেন।
বিস্তারিত পড়ুনউস্কানিমূলক পোস্ট শেয়ার করায় চাকুরীচ্যুত হলেন সোনালী ব্যাংক এজিএম
সোনালী ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখার অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মনোতোষ সরকার ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন একটি সাম্প্রদায়িক পোস্ট ব্যক্তিগত ফেসবুকে শেয়ার করে চাকরিচ্যুত হলেন তিনি। চাকরিচ্যুত মানোতোষ সরকার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিঞ্চুপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের রমেশ কুমার কর্মকারের ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা পৌরসভার উত্তর কাটিয়ায় একটি ভাড়া বাসায় …
বিস্তারিত পড়ুনসরকার প্রাথমিক শিক্ষার্থিদের তথ্য চেয়েছেন
নিউজ ডেস্ক।। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) এর আওতায় ২০২১-২০২২ অর্থ বছরের স্কুল লেভেল ইনফরমেশন প্লান (স্লিপ) কার্যক্রম বাস্তবায়নের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর তথ্য চেয়েছে সরকার। আগামী ১০ আগস্টের মধ্যে জেলা শিক্ষা অফিসারদের এ তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপপরিচালক নুরুল আমিন ড. নুরুল …
বিস্তারিত পড়ুনকম ভাড়ায় আধুনিক ফ্ল্যাট পেল বস্তির তিনশ পরিবার
রাজধানীর মিরপুরে বস্তিবাসীদের জন্য ১৪৯ কোটি টাকা ব্যয়ে বহুতল ভবনে ৫৩৩টি আধুনিক ফ্ল্যাট নির্মাণ করেছে সরকার। এর মধ্যে প্রথম দফায় ৩০০টি ফ্ল্যাট হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে বস্তিবাসীদের জন্য মিরপুরে নির্মিত ভাড়াভিত্তিক ৩০০টি ফ্ল্যাট হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় দফায় বাকি …
বিস্তারিত পড়ুনস্কুল-কলেজ শিক্ষকদের জুলাই মাসের বেতন ছাড়
এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের জুলাই-২১ মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) নির্দিষ্ট ব্যাংকে বেতনের চেক পাঠানো হয়েছে।। বেতন-ভাতা উত্তোলনের শেষ দিন ১২ আগস্ট। বেতন ছাড়ের স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/২৮৫০/৪ www.emis.gov.bd থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করা যাবে।
বিস্তারিত পড়ুনবাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা
নিউজ ডেস্ক।। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল ও সমৃদ্ধশালী করার লক্ষ্যে ২০২১-২০২২ বর্ষের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে সদস্যদের সাংগঠনিক দক্ষতা ও দায়িত্বশীল কর্মতৎপরতা বিবেচনা করে সম্পাদকীয় পর্ষদের ২ টি শূন্য পদ পূর্ণ করে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ …
বিস্তারিত পড়ুনশিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৪ নির্দেশনা দিয়ে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি
নিউজ ডেস্ক।। বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে ১৮ বছর এবং এর বেশি বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেয়ার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উপ-সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, করোনার বিস্তার রোধে মাধ্যমিক ও …
বিস্তারিত পড়ুনড. আশিক মোসাদ্দিক বরেন্দ্র বিবির উপ-উপাচার্য
অনলাইন ডেস্ক।। গত রবিবার (০১ আগস্ট) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আব্দুল হামিদ এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিককে ৪ বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে। এর পূর্বে তিনি ১৫ ডিসেম্বর ২০১২ থেকে ১৪ আগস্ট ২০১৬ পর্যন্ত বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ফার্মেসী বিভাগের কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রফেসর ড. …
বিস্তারিত পড়ুনকারিগরি শিক্ষকদের জুলাই মাসের বেতন ছাড়
কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জুলাই (২০২১) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। ৩ আগস্ট নির্ধারিত ব্যাংকগুলোতে জুলাই-২১ মাসের বেতনের চেক পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ অ্যাকাউন্ট থেকে আগামী ১২ আগস্ট পর্যন্ত বেতন-ভাতা তুলতে পারবেন। এমপিও’র চেক ছাড়ের আদেশের স্মারক নং- ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৫.২০০০৫,২১-৪১৬,৪১৭,৪১৮,৪১৯,
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল