এইমাত্র পাওয়া

বিবিধ

নুসরাতকে নিপীড়নের মামলায় অধ্যক্ষ সিরাজের বিচার শুরু

অনলাইন ডেস্ক : ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে শ্লীলতাহানির মামলায় মাদ্রাসা অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলায় সিরাজের বিচার শুরু হলো। সোমবার বেলা সাড়ে ১১টায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশীদ এ চার্জ গঠন করেন। এর আগে গত ৯ জুলাই …

বিস্তারিত পড়ুন

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন আরো ৪৬ বীরাঙ্গনা

জ্যেষ্ঠ প্রতিবেদক:  মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতিত আরো ৪৬ বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন। এ বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট জারি করেছে সরকার। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৬২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বীরাঙ্গনারা এ স্বীকৃতি পেলেন। এ নিয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা হল ৩২২। মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনাদের …

বিস্তারিত পড়ুন

বরিশালের দুর্গাসাগর দীঘিতে একদিন

 ভ্রমণ ডেস্ক  : বরিশাল জেলার দুর্গাসাগর দীঘি ২শ বছরেরও বেশি পুরোনো। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসেন। যারা বরিশালে যাবেন, তারা দুর্গাসাগর দেখতে ভুলবেন না। যে কোন উৎসবের ছুটিতে একদিনের জন্য হলেও ঘুরে আসতে পারেন এখান থেকে। অবস্থান: বরিশাল শহর থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তরে স্বরূপকাঠি-বরিশাল সড়কের মাধবপাশায় এর অবস্থান। …

বিস্তারিত পড়ুন

বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপ দিতে সতর্কতা

অনলাইন ডেস্ক : জরিপের নামে দেশের বিভিন্ন স্থানে বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপ নিচ্ছে একটি চক্র। আঙুলের ছাপ নিয়ে প্রতারণা করা হতে পারে বলে আশঙ্কা করছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। ডাক টেলিযোগাযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, সরকার কোনো এলাকাতেই জরিপের নামে বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপ সংগ্রহ করছে না। নানা অপরাধমূলক কর্মকাণ্ডে …

বিস্তারিত পড়ুন

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক : উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার আবহওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানায় …

বিস্তারিত পড়ুন

এবার হাইকোর্টের দ্বারস্থ মিন্নি

নিজস্ব প্রতিবেদক : বরগুনার চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলায় প্রধান সাক্ষী, গ্রেপ্তার হওয়া আয়শা সিদ্দিকা মিন্নি জামিন চেয়ে এবার হাইকোর্টে আবেদন করেছেন। সোমবার (৫ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মিন্নির পক্ষে জামিন আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না। জেড আই খান পান্না বলেন, হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন …

বিস্তারিত পড়ুন

কাশ্মীরের বিশেষ মর্যাদা ছিনিয়ে নিল ভারত, নেতারা বন্দি-স্কুল-কলেজ বন্ধ

অনলাইন ডেস্ক : কাশ্মীরে জরুরি অবস্থা জারি করে এবং সেখানকার রাজনৈতিক দলের নেতাদের গৃহবন্দি করে রেখে আজ সংসদে রাজ্যটিতে কয়েক দশক ধরে আরোপিত ৩৭০ ধারা যা রাজ্যটিকে বিশেষ মর্যাদা দেয়, তা তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার এই ঘোষণার ফলে ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যটিতে যে নতুন …

বিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুকে নিয়ে মাসব্যাপী রচনা প্রতিযোগিতা আজ শুরু

নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা `অসমাপ্ত আত্মজীবনী` অন্তর্ভুক্তির দাবিতে “বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা” শীর্ষক জাতীয় রচনা প্রতিযোগিতাটি শুরু হচ্ছে আগামীকাল ৫ আগস্ট। চলবে ৫ সেপ্টম্বর-২০১৯ পর্যন্ত অনুষ্ঠিত হবে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাংবাদিক সম্মেলনে এ কথা ঘোষণা করেন মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটসের আহ্বায়ক ফারুক …

বিস্তারিত পড়ুন

ই-পাসপোর্টের ফি সর্বোচ্চ ১২ হাজার সর্বনিম্ন ৩ হাজার ৫শ

নিজস্ব প্রতিবেদক : ই-পাসপোর্টের (ইলেকট্রনিক পাসপোর্ট) ফি সর্বনিম্ন ৩ হাজার ৫০০ (ভ্যাট ছাড়া) এবং সর্বোচ্চ ১২ হাজার টাকা নির্ধারণ চূড়ান্ত করা হয়েছে। ই-পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে কোনো সত্যায়নের প্রয়োজন নেই। গত ১আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে। রোববার (৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পরিপত্রটি আপলোড …

বিস্তারিত পড়ুন

নাম পরিবর্তন হচ্ছে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের

সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের নাম পরিবর্তন হতে যাচ্ছে। চলতি সপ্তাহেই ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ নাম পরিববর্তন করা হবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ২০১২ সালে ইনস্টগ্রাম কিনে নিয়েছিল সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। তার দু’বছর পর জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপও ঢুকে পড়ে ফেসবুকের ঘরে। তাই এই দুইয়ের পরিচয় স্পষ্ট করতে ফেসবুক …

বিস্তারিত পড়ুন