নিউজ ডেস্ক।।
আজ ১০ ডিসেম্বর, বিশ্ব মানবাধিকার দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও’।
১৯৫০ সাল থেকে প্রতি বছর বিশ্বের সব দেশে দিবসটি পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ দিবসটি পালন করে ১৯৪৮ সাল থেকে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও আইনমন্ত্রী আনিসুল হক পৃথক বাণী দিয়েছেন।
দিবসটি উপলক্ষে সকাল ৯টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এক র্যালির আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউশনের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
