অনলাইন ডেস্ক।।
করোনাভাইরাসের সংক্রমণ কমে আসার সঙ্গে সঙ্গে পর্যটন ও হসপিটালিটি খাতের ব্যবসা বাড়তে থাকায় চলতি বছরের সেপ্টেম্বর মাসেও ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বরে সব মিলিয়ে ক্রেডিট কার্ডে লেনদেন দাঁড়িয়েছে ১ হাজার ৮৪০ কোটি টাকায়। আগের মাসের তুলনায় যা ১০ শতাংশ এবং গত বছরের একই বছরের তুলনায় ৫১ শতাংশ বেশি।
ক্রেডিট কার্ড বাণিজ্য সম্প্রসারণের সঙ্গে যুক্ত ব্যাংকারদের অভিমত, এটি ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে ব্যয় করার ঊর্ধ্বমুখী প্রবণতার ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে।
মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল জানান, মহামারিজনিত নিয়ন্ত্রণ শিথিলের কারণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে ভ্রমণ বেড়েছে। মানুষ লাইফস্টাইল পণ্য কিনছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
