নিউজ ডেস্ক।।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লাসগো, লন্ডন ও প্যারিসে দুই সপ্তাহব্যাপী সরকারি সফর শেষে দেশে ফিরেছেন।
রবিবার সকাল ৭টা ২৪ মিনিটে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসকে এ কথা জানিয়েছেন।
যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরে প্রধানমন্ত্রী গত ৩১ অক্টোবর গ্লাসগো পৌঁছান।
গ্লাসগোতে তিনি কপ২৬ শীর্ষ সম্মেলন ও অন্যান্য অনুষ্ঠানে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে যোগ দেন।
গত ৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড লিডারস সামিট কপ-২৬ ও অন্যান্য অনুষ্ঠানে যোগদান শেষে গ্লাসগো থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান।
এরপর ৯ নভেম্বর স্থানীয় সময় সকালে গ্লাসগো ও লন্ডনে সরকারি সফর শেষে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও তিনি ইউনেস্কো আয়োজিত একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
