রাজশাহী ও রংপুরে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা

নিউজ ডেস্ক।।

দেশব্যাপী অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রংপুর ও রাজশাহী বিভাগের চেয়ারম্যান প্রার্থীদের দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। আগামী ২ নভেম্বর এসব ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট নেওয়া হবে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এসব মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। আওয়ামী লীগ ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

মনোনয়ন বোর্ডের এই সভায় রংপুর বিভাগের আট জেলা— পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, দিনাজপুর ও গাইবান্ধার ইউপিগুলোতে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছে। এছাড়া রাজশাহী বিভাগের আট জেলা— জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনার ইউপি নির্বাচনের প্রার্থীও চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ১৬ জেলার অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে দলের প্রার্থীদের তালিকা গণমাধ্যমে পাঠানো হয়েছে। এই ১৬ জেলার ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা দেখুন এখানে—

দলীয় সূত্র বলছে, শুক্রবার (৮ অক্টোবর) ও শনিবার (৯ অক্টোবর) আবারও মনোনয়ন বোর্ডের সভা বসবে। এই দুই দিন দেশের বাকি ছয় বিভাগের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হবে।

এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর থেকে শুরু করে দুপুরে এক দফা বিরতি দিয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এই যৌথসভা। সীমিত পরিসরের এই সভায় উপস্থিত ছিলেন— আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ  ফারুক খান, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আবুল হাসনাত আব্দুল্লাহ, রশিদুল আলম ও আবদুস সোবহান গোলাপ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.